Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চীন নিয়ে আর চিন্তিত নয় পেন্টাগন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১৫: ৪৩
চীন নিয়ে আর চিন্তিত নয় পেন্টাগন

পেন্টাগনের নতুন ‘ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি’ অনুযায়ী, চীন এখন আর আমেরিকার প্রধান নিরাপত্তা অগ্রাধিকার নয়। মানে দেশটি চীনকে আর নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে না।

Advertisement
Advertisement
Advertisement

প্রতি চার বছরে একবার প্রকাশিত এই দলিলে বলা হয়েছে, আমেরিকার নিজ ভূখণ্ড এবং পশ্চিম গোলার্ধের নিরাপত্তাই এখন প্রতিরক্ষা বিভাগের প্রধান বিবেচ্য বিষয়। এতে আরও উল্লেখ করা হয়েছে যে, ওয়াশিংটন দীর্ঘকাল ধরে আমেরিকানদের ‘প্রকৃত স্বার্থ’ উপেক্ষা করে এসেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার জাতীয় নিরাপত্তা বিষয়ক এই দলিল স্নায়ুযুদ্ধ পরবর্তী ও পূর্ববর্তী প্রশাসনগুলোর উচ্চাভিলাষী কৌশল থেকে সম্পূর্ণ আলাদা।

২০২২ সালের ‘ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি’-তে চীনের সৃষ্ট ‘মাল্টি-ডোমেইন থ্রেট’ বা বহুমুখী হুমকিকে শীর্ষ প্রতিরক্ষা অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তার আগে ২০১৮ সালের দলিলে চীন ও রাশিয়ার মতো ‘রিভিশনিস্ট পাওয়ার’ বা সংশোধনবাদী শক্তিগুলোকে মার্কিন নিরাপত্তার জন্য প্রধান চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করা হয়েছিল।

Advertisement
Advertisement
Advertisement

আমেরিকার নতুন প্রতিরক্ষা কৌশলপত্রে চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে সংঘাত নয়, বরং শক্তির মাধ্যমে অগ্রসর হওয়ার কথা বলা হয়েছে। দলিলে উল্লেখ করা হয়েছে যে, দেশটির লক্ষ্য চীনকে শাসন করা নয়; কিংবা তাদের শ্বাসরোধ করা বা অপমান করাও নয়।

প্রতিরক্ষা কৌশলের পূর্ববর্তী সংস্করণগুলোর মতো এবার তাইওয়ানের কোনো উল্লেখ নেই। তবে দলিলে লেখা হয়েছে যে, আমেরিকার লক্ষ্য হলো চীনসহ কাউকেই নিজেদের বা তাদের মিত্রদের ওপর আধিপত্য বিস্তার করতে না দেওয়া।

তবে, নতুন কৌশলপত্রে ‘গুরুত্বপূর্ণ ভূখণ্ড’ হিসেবে পানামা খাল, গালফ অফ আমেরিকা এবং গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক ও বাণিজ্যিক প্রবেশাধিকার নিশ্চিত করার ব্যাপারে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে।

বিষয়: রাশিয়াআমেরিকাপানামাতাইওয়ানগ্রিনল্যান্ডচীনপেন্টাগন
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক