Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বাংলা কিউআর লেনদেনে ইন্টারচেঞ্জ ফি উঠল

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৮: ৫৩
বাংলা কিউআর লেনদেনে ইন্টারচেঞ্জ ফি উঠল
ডিজিটাল লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে বাংলা কিউআরভিত্তিক সব কার্ড লেনদেনে আইআরএফ-এর হার শূন্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

‎

Advertisement
Advertisement
Advertisement

‎

‎‎বাংলা কিউআরভিত্তিক কার্ড লেনদেনে ইন্টারচেঞ্জ রিইম্বার্সমেন্ট ফি (আইআরএফ) শূন্য করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে বাংলা কিউআরের মাধ্যমে কার্ডভিত্তিক লেনদেনে কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠানকে আর অ্যাকোয়ারিং প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ইন্টারচেঞ্জ ফি বা সার্ভিস চার্জ দেওয়া হবে না।

‎

Advertisement
Advertisement
Advertisement

‎বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট আজ সোমবার এক চিঠিতে এ নির্দেশনা দেয়। নতুন সিদ্ধান্ত আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

‎

‎চিঠিতে বলা হয়েছে, এর আগে বাংলা কিউআরভিত্তিক লেনদেনের ফি-চার্জ নির্ধারণসংক্রান্ত বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছিল। ডিজিটাল লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে বাংলা কিউআরভিত্তিক সব কার্ড লেনদেনে আইআরএফ-এর হার শূন্য নির্ধারণ করা হলো। অর্থাৎ, ইস্যুকারী প্রতিষ্ঠান অ্যাকোয়ারিং প্রতিষ্ঠান থেকে কোনো ফি বা সার্ভিস চার্জ পাবে না।

‎

‎এই সিদ্ধান্তের ফলে সরাসরি প্রভাব পড়বে বাংলা কিউআর ব্যবস্থার অ্যাকোয়ারিং প্রতিষ্ঠান ও মার্চেন্টদের ওপর।

বাংলা কিউআর: মার্চেন্ট ফি তুলে দিলেই কি লেনদেন বাড়বে?banglaqr

‎

‎ধরা যাক, একজন গ্রাহক কোনো দোকানে বাংলা কিউআর স্ক্যান করে কার্ডের মাধ্যমে ১ হাজার টাকা পরিশোধ করলেন। এই লেনদেনে সাধারণত গ্রাহকের কার্ড ইস্যুকারী ব্যাংক এবং মার্চেন্টের পেমেন্ট গ্রহণকারী বা অ্যাকোয়ারিং প্রতিষ্ঠান—দুই পক্ষই যুক্ত থাকে। প্রচলিত কার্ড পেমেন্ট ব্যবস্থায় অ্যাকোয়ারিং প্রতিষ্ঠানকে ইস্যুকারী প্রতিষ্ঠানের জন্য একটি ফি দিতে হয়।

‎

‎বাংলা কিউআরের ক্ষেত্রে এই ফি শূন্য করায় অ্যাকোয়ারিং প্রতিষ্ঠানের প্রতি লেনদেনে একটি ব্যয় কমবে।

‎

‎এতে করে মার্চেন্টের খরচ কমানোর সুযোগ তৈরি হবে। আবার, অ্যাকোয়ারিং প্রতিষ্ঠানের ব্যয় কমলে তারা মার্চেন্টদের কাছ থেকে নেওয়া মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা সংশ্লিষ্ট চার্জ কমাতে পারে।

‎

বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো লেনদেনের খরচ ও গ্রহণযোগ্যতা। বিশেষ করে ছোট ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে নগদ লেনদেন এখনো তুলনামূলকভাবে সহজ ও পরিচিত।

‎

বিষয়: বাংলাদেশ ব্যাংকলেনদেনচার্জবাণিজ্য
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।