Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতের অবস্থান জানতে চেয়েছে বাংলাদেশ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১৫: ৪৪
শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতের অবস্থান জানতে চেয়েছে বাংলাদেশ
শেখ হাসিনা। ফাইল ছবি: রয়টার্স

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীকাল বুধবার ভার্চুয়াল বক্তব্য দেওয়ার পরিকল্পনা নিয়ে দেশটির অবস্থান স্পষ্ট করতে বলেছে বাংলাদেশ।

Advertisement
Advertisement
Advertisement

ঢাকার ভাষ্য, একজন ‘পলাতক অভিযুক্তকে’ রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হলে দুই দেশের উন্নয়নশীল দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, ৫ আগস্ট দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসিএসএ) আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি শেখ হাসিনার অংশ নেওয়ার পরিকল্পনা নিয়ে এটাই বাংলাদেশের প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। দিনটি ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী। ওই দিন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গতকাল সোমবার রাতে সাংবাদিকদের বলেন, “আমরা ভারতের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছি। আমরা চাই না এই অগ্রগতি ব্যাহত হোক। ভারতকে এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে।”

Advertisement
Advertisement
Advertisement

শামা ওবায়েদ বলেন, ভারতীয় ভূখণ্ড থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের অন্য নেতাদের রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয়ে বাংলাদেশ একাধিকবার ভারতের কাছে উদ্বেগ জানিয়েছে। তিনি বলেন, “পলাতক ও অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্যের কারণে ভারত-বাংলাদেশ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক, আমরা তা চাই না।” তিনি আরও বলেন, ভারত এর আগে ইঙ্গিত দিয়েছিল যে, তাদের ভূখণ্ড থেকে পলাতক ব্যক্তিদের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর প্রত্যাশা তারা করে না।

শেখ হাসিনার বক্তব্য প্রচার হলে ব্যবস্থা নেবে সরকার: জাহেদzahed

এফসিসিএসএ জানিয়েছে, শেখ হাসিনা ভিডিও লিংকের মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য দেবেন। তার সঙ্গে বক্তা হিসেবে থাকবেন ছেলে সজীব ওয়াজেদ জয় এবং আরও কয়েকজন। বাংলাদেশের উদ্বেগ নিয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও ক্লাবটি তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক টানাপোড়েনের মধ্যে থাকলেও, ফেব্রুয়ারির নির্বাচনের পর তারেক রহমানের সরকার দায়িত্ব নেওয়ার পর উভয় পক্ষই অধিকতর সম্পৃক্ততা ও সহযোগিতার মাধ্যমে সম্পর্ক পুনর্গঠনের আগ্রহের ইঙ্গিত দিয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর থেকে সেখানে অবস্থানরত শেখ হাসিনাকে প্রত্যর্পণের চেষ্টা অব্যাহত রেখেছে।

বিষয়: দিল্লিঅভ্যুত্থানভারতপররাষ্ট্র প্রতিমন্ত্রীশেখ হাসিনাঢাকা
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।