Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

দুর্নীতির চেয়েও দেশে অপচয় বেশি হচ্ছে: জোনায়েদ সাকি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১৪: ০৩
দুর্নীতির চেয়েও দেশে অপচয় বেশি হচ্ছে: জোনায়েদ সাকি

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, দেশে দুর্নীতির চেয়েও সম্পদের অপচয় বেশি হচ্ছে। এই ধরনের অপচয় রোধ করতে না পারলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। আজ শনিবার রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে অনলাইন প্ল্যাটফর্ম ‘চরচা ডটকম’ আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

Advertisement
Advertisement
Advertisement

জোনায়েদ সাকি বলেন, ‘‘আমার মনে হয়, দুর্নীতির চেয়েও দেশে অপচয় বেশি হচ্ছে। ধরুন, একটি হাসপাতাল তৈরি করা হলো। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম (ইকুইপমেন্ট), দক্ষ টেকনিশিয়ান কিংবা পর্যাপ্ত ডাক্তার সরবরাহ না করতে পারায় হাসপাতালটি কোনো কাজেই এলো না; বরং বছরের পর বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে রইল। এই ধরনের অপরিকল্পিত উদ্যোগ সম্পদের অপচয় ছাড়া আর কিছুই নয়।’’

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘‘বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থাননির্ভর অর্থনীতি গড়ে তুলতে হলে শুধু নীতিগত ঘোষণা দিলে হবে না, বরং পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নের গুণগত উন্নয়ন নিশ্চিত করতে হবে। আমরা যখন বিনিয়োগ-নির্ভর ও কর্মসংস্থানমুখী অর্থনৈতিক ব্যবস্থার কথা বলছি, সেখানে প্রাইভেট ইনভেস্টমেন্ট কীভাবে নিশ্চিত হবে, সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা।’’ পাবলিক ইনভেস্টমেন্ট বা সরকারি বিনিয়োগ যদি যথাযথভাবে পরিকল্পিত ও বাস্তবায়িত হয়, তবেই বেসরকারি খাতে গতির সঞ্চার হবে বলে তিনি মনে করেন।

দেশের ব্যাংকিং খাতের তীব্র সমালোচনা করে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘‘ব্যাংক এখন আর প্রকৃত উৎপাদক বা উদ্যোক্তাদের সহযোগী হিসেবে কাজ করতে পারছে কি না, তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। যাদের সহযোগী হয়েছে, তাদের একটি উল্লেখযোগ্য অংশ রাজনৈতিক ক্ষমতার সাথে সরাসরি আঁতাত (নেক্সাস) করে পুরো ব্যাংক গিলে খেয়েছে। ফলে বছরের পর বছর পরিশ্রম করে টিকে থাকা প্রকৃত উদ্যোক্তারা এখন বিরাট সংকটে পড়েছেন।’’ ব্যাংকিং খাতে জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা এই মুহূর্তে সরকারের প্রধান কাজ বলে তিনি উল্লেখ করেন।

Advertisement
Advertisement
Advertisement

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের ক্ষেত্রে সমন্বয়হীনতার সমালোচনা করে তিনি বলেন, ‘‘আমাদের প্রজেক্ট তো অনেক আছে, কিন্তু দেখা যায় সেটি ১০০ ভাগ সমস্যার মধ্যে ৩ ভাগও সমাধান করতে পারছে না। প্রজেক্টগুলোকে এককভাবে না দেখে একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে ‘ক্লাস্টার অফ প্রজেক্ট’ বা গুচ্ছ আকারে পরিকল্পনা করতে হবে, যাতে একটি নির্দিষ্ট সমস্যার স্থায়ী সমাধান হয়।’’

জোনায়েদ সাকি জানান, বর্তমান সরকার আগামী চার থেকে সাড়ে চার বছরের কথা মাথায় রেখে একটি ‘ফাইভ ইয়ার স্ট্রাটেজিক ফ্রেমওয়ার্ক’ (পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা) নিয়ে কাজ করছে, যেখানে পরিকল্পনা ও বাস্তবায়ন একসাথে সমান্তরালে চলবে।

পাশাপাশি জ্বালানি খাতে সরকারের বড় নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘‘বর্তমান সরকার ১০ হাজার মেগাবাইট নবায়নযোগ্য জ্বালানি (রিনিউয়েবল এনার্জি) তৈরির যে লক্ষ্যমাত্রা নিয়েছে এবং তা দ্রুত বাস্তবায়নে হাত দিয়েছে, এটি একটি ঐতিহাসিক ‘পলিসি শিফট’। চলমান সংকটকে সুযোগে পরিণত করার অন্যতম বড় উদাহরণ এটি।’’

বিষয়: অর্থনীতিগোলটেবিল বৈঠকব্যাংকআলোচনাবাজেট
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।