Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

টানা বৃষ্টিতে বাগেরহাটে সড়ক বিভাগের ৮০ কোটি টাকার ক্ষতি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১৬: ১৬
টানা বৃষ্টিতে বাগেরহাটে সড়ক বিভাগের ৮০ কোটি টাকার ক্ষতি

টানা বৃষ্টিতে বাগেরহাটের বিভিন্ন এলাকায় প্রায় ১৮০ কিলোমিটার সড়ক ও মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কার্পেটিং (বিটুমিন) ধুয়ে গেছে, কোথাও সড়কের ঢাল (হ্যাজিং) ধসে পড়েছে। পাশাপাশি ব্রিজ-কালভার্টের গাইড ওয়াল এবং চারটি ফেরিঘাটের সংযোগ সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে এসব ক্ষয়ক্ষতির পরিমাণ ৮০ কোটি টাকা নির্ধারণ করেছে সড়ক বিভাগ।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা ইউএনবি জানায়,ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের জন্য বাগেরহাট সড়ক বিভাগের পক্ষ থেকে এরই মধ্যে মন্ত্রণালয়ের কাছে ৩৫ কোটি টাকা বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

বাগেরহাট-পিরোজপুর ও সাইনবোর্ড-শরণখোলা-বগী আঞ্চলিক মহাসড়কসহ ফকিরহাট, চিতলমারী এবং জেলার বিভিন্ন এলাকার সড়ক ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টিতে অনেক স্থানে কার্পেটিং ধুয়ে ইট ও পাথরের খোয়া বেরিয়ে এসেছে। সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দ। কোথাও কোথাও এসব গর্তে পানি জমে থাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। দুর্ঘটনা এড়াতে চালকদের ধীরগতিতে গাড়ি চালাতে হচ্ছে।

এ ছাড়া বিভিন্ন স্থানে সড়কের ঢাল ধসে যাওয়ায় কোনো কোনো অংশ ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বাগেরহাট সড়ক বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় মোট ৪৪২ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে জাতীয় মহাসড়ক ১০১ কিলোমিটার, আঞ্চলিক মহাসড়ক ১১০ কিলোমিটার এবং জেলা মহাসড়ক ২২৮ কিলোমিটার। টানা বৃষ্টিতে এর মধ্যে প্রায় ১৮০ কিলোমিটার সড়ক বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া ৪০টি ব্রিজ-কালভার্টের গাইড ওয়াল ধসে গেছে। মোংলা, মোড়েলগঞ্জ, রায়েন্দা ও লাউডোব ফেরিঘাটের সংযোগ সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামাণিক জানান, টানা বৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকায় তাদের ১৮০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় সড়কের হ্যাজিং, ব্রিজ-কালভার্টের গাইড ওয়াল এবং ফেরিঘাটের সংযোগ সড়ক ধসে গেছে। সব মিলিয়ে বৃষ্টির কারণে প্রাথমিক হিসাবে জেলায় সড়ক বিভাগের ৮০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বকুলতলায় বর্ষাবরণgeneral people 24

নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামাণিক আরও জানান, ক্ষতিগ্রস্ত এসব সড়ক, ব্রিজ-কালভার্টের গাইড ওয়াল এবং ফেরিঘাটের সংযোগ সড়ক জরুরি ভিত্তিতে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সংস্কার করা হবে। এরই মধ্যে সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে জরুরি সংস্কারকাজ শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে মন্ত্রণালয়ের কাছে ৩৫ কোটি টাকা বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

আলামীন শেখ, কালাম হোসেন, রফিক ইসলাম, সোহেল হোসেনসহ বেশ কয়েকজন যানবাহন চালকের সঙ্গে কথা হলে তারা জানান, বৃষ্টির পর বাগেরহাটের বিভিন্ন সড়ক খানাখন্দে পরিণত হয়েছে। খানাখন্দের কারণে ধীরগতিতে যানবাহন চালাতে হচ্ছে। এ ছাড়া তাদের যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বেশ কয়েকজন যাত্রী জানান, বৃষ্টির আগে বিভিন্ন সড়ক-মহাসড়ক স্বাভাবিক ছিল। যানবাহনে তারা স্বাভাবিকভাবেই চলাচল করছিলেন। কিন্তু বৃষ্টির পর থেকে যানবাহনে চলাচলের সময় নানা ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। মাঝেমধ্যে যানবাহন সড়কের খানাখন্দে পড়ে যাত্রীরা শরীরে আঘাত পাচ্ছেন।

যানবাহনের চালক ও সড়কে চলাচলকারী বিভিন্ন যাত্রী দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।

গত ৫ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত বাগেরহাটে থেমে থেমে এবং কখনও মুষলধারে বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকায় সড়কে খানাখন্দ তৈরি হয়েছে। অনেক এলাকায় সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া বৃষ্টির সময় গ্রামীণ মাটির সড়কও অনেকটা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বৃষ্টিপাতের কারণে জেলার নিম্নআয়ের মানুষ দুর্ভোগে পড়েছেন।

বিষয়: বাগেরহাটসড়কবৃষ্টিজেলার খবর
সম্পর্কিত
  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

  • মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান

  • সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

    সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিশৃঙ্খলা’ থামিয়ে সম্প্রীতি রক্ষা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, “কোনো অবস্থাতেই মুক্তচিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা

সর্বশেষ
  • ১

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ২

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৩

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৪

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৫

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী