Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বিশ্বকাপ নিয়ে সহিংসতায় ১০ মৃত্যু, সংসদে প্রতিমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ২১: ৩৩
বিশ্বকাপ নিয়ে সহিংসতায় ১০ মৃত্যু, সংসদে প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, বিশ্বকাপ নিয়ে সহিংসতায় দেশজুড়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ বৃহস্পতিবার সিলেট-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালিকের আনা একটি বেসরকারি প্রস্তাবের ওপর সংসদ অধিবেশনে আলোচনাকালে প্রতিমন্ত্রী বিশ্বকাপ উদযাপনকে কেন্দ্র করে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘‘বাংলাদেশ বর্তমানে বিশ্বকাপ জ্বরে আক্রান্ত। সব শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে যুবসমাজ ঘরে বসে এবং বিভিন্ন এলাকায় বসানো বড় এলইডি স্ক্রিনে অত্যন্ত উদ্দীপনার সাথে খেলা দেখছে।’’

আমিনুল হক বলেন, "সারা দেশ বিশ্বকাপ উপভোগ করছে। আমাদের তরুণ প্রজন্ম, যারা দেশের ভবিষ্যৎ, তারা অত্যন্ত আবেগের সাথে এই টুর্নামেন্ট অনুসরণ করছে।"

Advertisement
Advertisement
Advertisement

প্রতিমন্ত্রী বলেন, ‘‘বিশ্ব ফুটবলের এই আসরকে ঘিরে উত্তেজনা দুর্ভাগ্যবশত বেশ কয়েকটি স্থানে সহিংসতায় রূপ নিয়েছে।’’

আমিনুল হক সংসদকে বলেন, ‘‘বিশ্বকাপ নিয়ে আমরা বেশ কিছু সহিংস ঘটনা ও বিশৃঙ্খলা দেখেছি। আজ আমার কাছে থাকা সর্বশেষ তথ্য অনুযায়ী, ১০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।’’

ফুটবলকে বিনোদন ও আনন্দের উৎস হিসেবে বর্ণনা করে প্রতিমন্ত্রী সব দলের সমর্থকদের দায়িত্বশীলভাবে টুর্নামেন্ট উদযাপন করার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘‘ফুটবল একটি আনন্দের খেলা। এটি সম্পূর্ণ উপভোগের জন্য। উত্তেজনা ও উদ্দীপনা থাকা স্বাভাবিক এবং অনেক পরিবারেই ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা চলছে।’’

টুর্নামেন্টের অগ্রগতির কথা উল্লেখ করে আমিনুল হক বলেন, ‘‘ব্রাজিল বিদায় নেওয়ায় তাদের সমর্থকরা হতাশ, অন্যদিকে আর্জেন্টিনা সমর্থকরা এখনো বিশ্বকাপ ট্রফি জয়ের আশা ধরে রেখেছে।’’

প্রতিমন্ত্রী বলেন, ‘‘বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনার ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, তা শান্তিপূর্ণ ও আনন্দদায়ক হওয়া উচিত।’’

বিষয়: ২০২৬ বিশ্বকাপফুটবলরাজনীতিমৃত্যুসংসদ
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।