Advertisement Banner

ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প
প্রতীকী ছবি: চরচা

রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.০।

বাংলাদেশ সময় রাত ৯টা ২৮ মিনিটে ভূমিকম্পটি টের পাওয়া যায়। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৬ কিলোমিটার উত্তর-পূর্বে, ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে।

গত ১২ জুন দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। সেদিনও রাত সাড়ে ৯টার দিকে টের পাওয়া যায় ভূমিকম্পটি। রিখটার স্কেলে সেটির মাত্রা ছিল ৪.৫, উৎপত্তিস্থল ছিল ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকা।

তার পাঁচ দিন আগে রাত ১১টা ৩৬ মিনিটে ভূমিকম্প হয়, ভূটানে উৎপত্তিস্থলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৬।

সম্পর্কিত