
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
চরচা প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে মোবাইল ফোন নিয়ে পূর্ব বিরোধের জেরে জিহাদ (২০) নামের এক মোবাইল মেকানিককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগের ঘটনায় গ্রেপ্তার মো. পারভেজকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার বিকেলে তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো: আক্কেল আলীর আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে জিহাদ ও তার বন্ধু নিরবকে নাস্তা খাওয়ার কথা বলে হাজারীবাগের বাসা থেকে ডেকে নিয়ে যান আসামি জাহিদ। পরে তাদের মোহাম্মদপুর থানার রায়েরবাজার ইদ্রিস খান সড়কের একটি বাড়ির তৃতীয় তলার একটি কক্ষে নেওয়া হয়।সেখানে অন্য আসামিরা তাদের ঘিরে ফেলেন।
পূর্ব শত্রুতার জেরে বাঁশের লাঠি, লোহার রড ও চাপাতির উল্টো পিঠ দিয়ে জিহাদ ও নিরবকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তারা গুরুতর আহত হন। একপর্যায়ে তাদের হাত ভেঙে দেওয়া হয় এবং জিহাদের ব্যবহৃত পোকো ব্র্যান্ডের মোবাইল ফোনটি কেড়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মারধরের পর জিহাদ গুরুতর অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার দুপুর ২টার দিকে পারভেজ তাকে অটোরিকশায় করে বাসার সামনে ফেলে রেখে পালিয়ে যান।
পরে স্বজনরা জিহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উত্তরা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় জিহাদের বাবা মো. মোশারফ হোসেন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।
মামলা দায়েরের পর গত বৃহস্পতিবার রায়েরবাজার হাসেমখান রোডের মেরিটাইমসের সামনে থেকে পারভেজকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে নিহত জিহাদের ব্যবহৃত কালো রঙের পোকো এক্সথ্রি প্রো মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, পারভেজের বিরুদ্ধে এর আগেও হাজারীবাগ ও মোহাম্মপুর থানায় হত্যা চেষ্টা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প