Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ট্রাম্পের বাসায় প্রবেশের চেষ্টা, গুলিতে যুবক নিহত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২০: ৫৩
ট্রাম্পের বাসায় প্রবেশের চেষ্টা, গুলিতে যুবক নিহত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার রিসোর্ট ‘মার-এ-লাগো’তে নিরাপত্তা বলয় ভেঙে প্রবেশের চেষ্টাকালে সিক্রেট সার্ভিসের গুলিতে এক সশস্ত্র যুবক নিহত হয়েছেন। বার্তা সংস্থা এসোসিয়েট প্রেসের (এপি) এক প্রতিবেদনে জানানো হয়, আজ শনিবার স্থানীয় সময় দিবাগত রাত ১টা ৩০ মিনিটে এই ঘটনা ঘটে।

Advertisement
Advertisement
Advertisement

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি জানিয়েছেন, ২০ বছর বয়সী ওই যুবক উত্তর ক্যারোলিনা থেকে একটি গাড়ি নিয়ে মার-এ-লাগো’র উত্তর গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েন। অন্য একটি গাড়ি বের হওয়ার সুযোগে তিনি দ্রুত ভেতরে প্রবেশ করেন।

প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তাদের মতে, যুবকের হাতে একটি শটগান এবং একটি জ্বালানি তেলের ক্যান ছিল।

ঘটনাস্থলে দায়িত্বরত সিক্রেট সার্ভিস এজেন্ট এবং পাম বিচ কাউন্টি শেরিফ অফিসের ডেপুটিরা তাকে বাধা দিলে পরিস্থিতি খারাপের দিকে যায়। পরবর্তীতে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়।

Advertisement
Advertisement
Advertisement

নিহত যুবকের নাম এখনো প্রকাশ করা হয়নি। তবে তিনি উত্তর ক্যারোলিনার বাসিন্দা। কয়েক দিন আগে তার পরিবার তাকে নিখোঁজ বলে রিপোর্ট করেছিল।

অস্ত্রধারী যুবকের গাড়ি থেকে একটি শটগানের বাক্স উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পথে আসার সময় তিনি অস্ত্রটি সংগ্রহ করেছিলেন। তদন্তকারীরা যুবকের মানসিক কোনো সংকট রয়েছে কিনা তা যাচাই করছেন। তবে তার মূল উদ্দেশ্য বা মোটিভ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সময় ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউসে অবস্থান করছিলেন। ফলে তারা কোনো সরাসরি ঝুঁকির মুখে ছিলেন না।

এর আগে, ২০২৪ সালের জুলাই মাসে পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়। যেখানে তিনি কানে আঘাতপ্রাপ্ত হন। এছাড়া গত সেপ্টেম্বরে তার গলফ কোর্সে রায়ান রাউথ নামের এক ব্যক্তি বন্দুকসহ ধরা পড়েন। যাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিষয়: অস্ত্রবন্দুকযুবকডোনাল্ড ট্রাম্পপুলিশহোয়াইট হাউস
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।