Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১৭: ২৫
সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন চট্টগ্রাম প্রেস ক্লাবে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় ফুটবল টুর্নামেন্টের তথ্য তুলে ধরেন। ছবি: চরচা

প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী পর্ব আগস্ট মাসের পরিবর্তে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন চট্টগ্রাম প্রেস ক্লাবে প্রধান অতিথির বক্তৃতায় এসব তথ্য তুলে ধরেন।

Advertisement
Advertisement
Advertisement

শিক্ষামন্ত্রী জানান, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দেশের অন্যতম বড় এই ক্রীড়া আসরের সূচনা করবেন।

চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী টুর্নামেন্টের নতুন সূচি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বীর চট্টলা হিসেবে পরিচিত চট্টগ্রাম শহীদ জিয়ার স্মৃতি ও স্বাধীনতার ঘোষণার সাথে জড়িত। প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই ঐতিহাসিক এই নগরী থেকে টুর্নামেন্টের সূচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের শিক্ষানীতি ও ক্রীড়া ভাবনার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, “বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে তৃণমূল পর্যায়ে খেলাধুলার বিস্তার, ক্রীড়াকে তরুণদের জন্য পেশা হিসেবে রূপ দেওয়া এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি রয়েছে।”

Advertisement
Advertisement
Advertisement

সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ খসড়া সূচি প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী, আগামী ৯ আগস্ট থেকে মাধ্যমিক পর্যায় এবং ৬ অক্টোবর থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উপজেলাভিত্তিক প্রতিযোগিতা শুরু হবে। পরবর্তীতে জেলা পর্যায়ে খেলা মাধ্যমিকের ২৭ আগস্ট এবং উচ্চ মাধ্যমিকের ১৩ অক্টোবর থেকে গড়াচ্ছে। বিভাগীয় স্তরের খেলা দুই পর্যায়েই শুরু হবে ২২ অক্টোবর। সর্বশেষে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব ২৭ থেকে ৩০ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে।

সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ব্যাপক অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ১৯ হাজার ২১১টি মাধ্যমিক বিদ্যালয়, ১ হাজার ৫৫৬টি স্কুল অ্যান্ড কলেজ, ৩ হাজার ৩৮০টি কলেজ, ৯ হাজার ২৯৬টি মাদ্রাসা এবং ৬ হাজার ৭৮৮টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিদ্বন্দ্বিতা করবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সংসদ সদস্য আবু সুফিয়ান এবং মো. এরশাদ উল্লাহ।

বিষয়: চট্টগ্রামফুটবলবাংলাদেশ ফুটবলশিক্ষামন্ত্রীপ্রধানমন্ত্রীতারেক রহমানমাধ্যমিক বিদ্যালয়স্কুলমাদ্রাসাকারিগরি শিক্ষা
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।