
খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।
রূপান্তরমূলক ট্রান্সফরমেটিভ চেঞ্জ মেকিং, রাজনৈতিক কৌশল প্রণয়ন এবং গণতান্ত্রিক রাজনীতিতে বয়ান উৎপাদন বিষয়ে বক্তারা বলেছেন, ইন্টারেক্টিভ আলোচনা ও অংশগ্রহণমূলক অনুশীলনের মাধ্যমে রাজনৈতিক কর্মীরা অন্তর্ভুক্তিমূলক আন্দোলন গড়ে তুলতে পারেন, যা কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করবে এবং নারীর অর্থবহ রাজনৈতিক অংশগ্রহণকে শক্তিশালী করবে।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ‘ট্রান্সফরমেটিভ চেঞ্জ মেকিং এন্ড পলিটিক্যাল স্ট্র্যাটেজি মেকিং’ শীর্ষক এক কর্মশালায় এমন তাগিদ দেন বক্তারা। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ফ্রেডরিখ-এবার্ট-স্টিফটুং (এফইএস) এর সহযোগিতায় এই কর্মশালাটি আয়োজন করে। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের তরুণ নারী রাজনৈতিক কর্মীরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন সিজিএস নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী, এফইএসের বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ড. ফেলিক্স গ্রেদেস এবং এফইএস বাংলাদেশের প্রোগ্রাম অ্যাডভাইজার সাধন কুমার দাস। কর্মশালাটি পরিচালনা করেন ড. ফেলিক্স গের্ডেস।
পারভেজ করিম আব্বাসী নারীর নির্বাচনী রাজনীতিতে সম্পৃক্ততা বাড়ানোর গুরুত্ব এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানে তাদের ন্যায্য অবস্থান নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “এই উদ্যোগ তরুণ নারী রাজনৈতিক কর্মীদের নেতৃত্বের সক্ষমতা বাড়াতে সহায়তা করছে, তাদেরকে ধারণাগত জ্ঞান ও ব্যবহারিক রাজনৈতিক দক্ষতায় সমৃদ্ধ করছে। অর্থবহ রাজনৈতিক অন্তর্ভুক্তি শুধু সংখ্যাগত প্রতিনিধিত্ব বাড়ানো নয়, বরং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও গণতান্ত্রিক নেতৃত্বে নারীর সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করাও জরুরি।”
অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে সাধন কুমার দাস ফ্রেডরিখ-এবার্ট-স্টিফটুং-এর কার্যক্রম ও গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরেন। তিনি ব্যাখ্যা করেন, জার্মান রাজনৈতিক ফাউন্ডেশন হিসেবে এফইএস এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে গণতন্ত্রীকরণ, রাজনৈতিক অংশগ্রহণ ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে কাজ করছে। বাংলাদেশ ছাড়াও প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী ভূরাজনীতি, ভূঅর্থনীতি, জলবায়ু পরিবর্তন, শ্রম অধিকার ও গণতান্ত্রিক শাসন নিয়ে কাজ করছে এবং স্থানীয়ভাবে প্রোথিত রাজনৈতিক ও সামাজিক রূপান্তরের কৌশলকে সমর্থন করছে।
ড. ফেলিক্স গ্রেদেস অংশগ্রহণকারীদের ট্রান্সফরমেটিভ পলিটিক্যাল চেঞ্জ ও কৌশলগত চিন্তাভাবনা নিয়ে আলোচনায় যুক্ত করেন। তিনি বলেন, “সমাজের বড় অংশ পরিবর্তনকে গ্রহণে অনাগ্রহী থাকে, কারণ তারা স্থিতাবস্থাকে বজায় রাখতে চায়; তুলনামূলকভাবে ছোট অংশই সামাজিক ও রাজনৈতিক রূপান্তরকে এগিয়ে নেয়। জার্মানির উদাহরণ টেনে তিনি দেখান- কীভাবে ব্যাপক নাগরিক সম্পৃক্ততা গণতান্ত্রিক অংশগ্রহণ ও সম্মিলিত পদক্ষেপকে শক্তিশালী করতে পারে।”
তিনি বলেন, “বিভিন্ন সামাজিক গোষ্ঠীর তাৎক্ষণিক স্বার্থ আলাদা হলেও সাধারণ কাঠামোগত সমস্যাগুলো চিহ্নিত করে তাদেরকে একত্রিত করা সম্ভব।” অংশগ্রহণকারীরা একটি ম্যাপিং অনুশীলনের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অভিনেতাকে চিহ্নিত করেন এবং অর্থনৈতিক উদ্বেগ থেকে শুরু করে জনসেবা পর্যন্ত বিচ্ছিন্ন জনদাবিগুলোকে বৃহত্তর গণতান্ত্রিক এজেন্ডার সাথে যুক্ত করার উপায় নিয়ে চিন্তা করেন।
ড. ফেলিক্স গ্রেদেস রাজনৈতিক বয়ানের রূপান্তরের গুরুত্ব তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন সমালোচনামূলকভাবে মূল্যায়ন করতে, রাজনৈতিক বয়ানগুলো সামাজিক মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ কি না এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবর্তনের সুযোগ তৈরি করছে কি না?
সেশনের পুরোটা জুড়ে অংশগ্রহণকারীরা রাজনৈতিক বয়ান, শিক্ষা, জন বাজেট, ও গণতান্ত্রিক অংশগ্রহণ নিয়ে সক্রিয়ভাবে আলোচনা করেন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে ড. ফেলিক্স গ্রেদেস দেখান, কীভাবে সাধারণ কাঠামোগত ক্ষোভ বিভিন্ন পটভূমির নাগরিকদেরকে পরিবর্তনের সাধারণ দাবিতে একত্রিত করেছিল। তিনি আরও ব্যাখ্যা করেন, বিভিন্ন মতাদর্শিক ঐতিহ্যের রাজনৈতিক কর্মীরা কীভাবে ভিন্ন সামাজিক লক্ষ্য ও কৌশলের মাধ্যমে সমাজকে সংগঠিত করার চেষ্টা করে। তিনি অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন জোট গঠন, অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সম্পৃক্ততা এবং দীর্ঘমেয়াদি গণতান্ত্রিক রূপান্তর নিয়ে সমালোচনামূলকভাবে ভাবতে।
কর্মশালাটির শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ইন্টারেক্টিভ মতবিনিময় হয়, যেখানে কৌশলগত রাজনৈতিক চিন্তাভাবনা, অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব এবং সহযোগিতামূলক পদক্ষেপের গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয় যা গণতান্ত্রিক পরিসর সম্প্রসারণ এবং বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় নারীর অর্থবহ অংশগ্রহণকে শক্তিশালী করবে।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ
কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান

সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিশৃঙ্খলা’ থামিয়ে সম্প্রীতি রক্ষা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, “কোনো অবস্থাতেই মুক্তচিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা