
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আগামী ত্রয়োদশ নির্বাচনের আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঋণের ষষ্ঠ কিস্তি ছাড় হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, ৬ষ্ঠ ও সপ্তম কিস্তি একসঙ্গে দেওয়া হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আজ রোববার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের এতথ্য জানান এই উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, ‘‘আইএমএফের কিছু পরামর্শ আছে—বিশেষ করে রাজস্ব আয় বাড়াতে হবে। আমাদের দেশে অনেকে ট্যাক্স দিতে চান না, আবার এনবিআর দুই মাস বন্ধ ছিল। ফলে রাজস্ব সংগ্রহ কম হয়েছে। এছাড়া সামাজিক নিরাপত্তা বাড়াতেও তারা পরামর্শ দিয়েছে।’
অর্থ উপদেষ্টা বলেন, ‘‘আমরা আগামী সরকারকে আইএমএফের ঋণ, সংস্কার শর্ত ও অন্যান্য বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ তৈরি করে দেব। পে কমিশনের বিষয় আছে, এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। ব্যাংকিং খাতের সংস্কার নিয়েও আমরা কাজ করছি। আশা করি, সার্বিকভাবে একটি ভালো পরিস্থিতি তৈরি হবে।’’

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।