Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নাহিদ ফিরতেই বদলে গেল বাংলাদেশের চেহারা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১৬: ৪৫
নাহিদ ফিরতেই বদলে গেল বাংলাদেশের চেহারা

একমাত্র টেস্টে জিম্বাবুয়ের কাছে পাত্তাই না পাওয়া বাংলাদেশ প্রথম ওয়ানডেতে বল হাতে রুদ্রমূর্তি ধারণ করেছে। যথারীতি সেটা হল নাহিদ রানার হাত ধরে, যিনি ছিলেন না লাল বলের ম্যাচে। গতির ঝড়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে নিলেন ৬ উইকেট। আর বাংলাদেশ পেল মামুলি এক টার্গেট।

Advertisement
Advertisement
Advertisement

হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে নাহিদের ক্যারিয়ার সেরা স্পেলে ৩৬.৪ ওভারে মাত্র ১৪১ রানেই গুটিয়ে গেছে জিম্বাবুয়ের ইনিংস।

টেস্টে নাহিদ সহ মূল বোলারদের বিশ্রাম দিয়েছিল বাংলাদেশ। ফলাফল তিন দিনে ইনিংস ও ৮৫ রানের বিশাল পরাজয়। তবে ওয়ানডেতে নাহিদ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদরা ফিরতেই চেনা ছন্দে ফিরেছে বাংলাদেশ। মূলত এই তিনজনের পেস আক্রমণের সামনে খেই হারিয়েছে জিম্বাবুয়ে।

ওয়ানডে ক্রিকেটে নিজের শেষ তিন সিরিজে দুইবার পাঁচ উইকেট নেওয়া নাহিদ আক্রমণে আসার আগেই ব্যাটসম্যানদের চাপে রাখেন তাসকিন ও মুস্তাফিজুর। তৃতীয় ওভারে তাসকিনের বলে গালি-তে সহজ ক্যাচ দিয়েছিলেন ব্রায়ান ব্রেনেট। তবে সেটা ফেলে দেন রিশাদ হোসেন।

Advertisement
Advertisement
Advertisement

তবে শেষ পর্যন্ত ব্রেনেটকে সাজঘরের পথ দেখান তাসকিনই। পয়েন্টে দারুণ এক ক্যাচ নিয়ে তাকে ১৭ রানে থামান মোসাদ্দেক হোসেন। একই ওভারে এর আগে রান আউট হয়ে বেন কারানও (১৮ রান)।

ক্রেইগ এরভিনকে গোল্ডেন ডাকে তেতো অভিজ্ঞতা উপহার দেন তাসকিন।ল অন্যপ্রান্তে উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাটসম্যানদের চাপে রাখেন অভিজ্ঞ মুস্তাফিজুর।

৩৮ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা জিম্বাবুয়ের ঘুরে দাঁড়ানোর যাও কিছুটা আশা ছিল, তা শেষ করে দেন নাহিদ। নিজের তৃতীয় ওভারে সিকান্দার রাজাকে (১) উইকেটে পেছনে ক্যাচে ফেরান। নিজের পরের দুই ওভারে একটি করে উইকেটের দেখা পান ডানহাতি এই পেসার।

একপ্রান্ত আগলে লড়ে যাওয়া ইনোসেন্ট কাইয়ার (২৬) পর ব্র্যাড ইভান্সকে (৩) শিকার বানিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন নাহিদ। ৭০ রানেই ৮ উইকেটের পতন হয় জিম্বাবুয়ের।

তবে নাহিদ আক্রমণ থেকে সরে যেতেই চাপ আলগা হয়ে যায়। নিউম্যান নিয়ামহুরিকে নিয়ে অধিনায়ক রিচার্ড এনগারাভা গড়ে তোলেন প্রতিরোধ। এই দুজন মিলে নবম উইকেটে যোগ করেন ৬৩ রান।

শেষ পর্যন্ত ফিরতি স্পেলে এসে নাহিদই ভাঙেন এই জুটি। স্ট্যাম্প ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে ক্লিন বোল্ড হন এনগারাভা (২৭)। ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথম ইনিংসে ছয় উইকেট পান তিনি। স্পেল শেষ করেন ১০ ওভারে ২ মেডেন সহ ২১ রানে ৬ উইকেটে।

বিষয়: নাহিদ রানাবাংলাদেশক্রিকেটবাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ
সর্বশেষ
  • ১

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ২

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৩

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৪

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৫

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

সম্পর্কিত
  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

  • মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান