
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ১১ জনকে আটক করেছে বিজিবি ও পুলিশ। এর মধ্যে মানবপাচার মামলায় অভিযুক্ত একজন রয়েছেন। গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের কুলুমছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে মানবপাচার মামলায় আগে গ্রেপ্তার রাজবাড়ীর বালিয়াকান্দি নতুন গুরগুরি এলাকার অজয় বিশ্বাস (৩০) আছেন। পুলিশ জানায়, তাকে গত ২২ ডিসেম্বর মানবপাচার মামলায় গ্রেপ্তার করা হয়। ওই মামলায় জামিন পেয়ে আবারও তিনি ভারত সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে গোয়াইনঘাটের কুলুমছড়া এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ১০ জনকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে ছয় পুরুষ, চার নারী ও এক শিশু আছে। আজ মঙ্গলবার সকালে তাদের গোয়াইনঘাট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই এলাকায় গতকাল রাতেই বিজিবি ও পুলিশ সদস্যরা যৌথ অভিযানে অজয় বিশ্বাসকেও আটক করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, অজয় বিশ্বাস ওই ১০ জনকে অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশে সীমান্ত এলাকায় নিয়ে যান। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ওই ঘটনায় আটক ব্যক্তিদের মধ্যে একজনকে মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদের ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।