Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে
আর্জেন্টিনা ৩ : ১ সুইজারল্যান্ড

আলভারেসের চোখধাঁধানো গোল, রাস্তা খুঁজে পেল বেদিশা আর্জেন্টিনা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৯: ৫১
আলভারেসের চোখধাঁধানো গোল, রাস্তা খুঁজে পেল বেদিশা আর্জেন্টিনা

৭২ মিনিটে সুইজারল্যান্ড দশ জনের দল হয়ে পড়লেও আর্জেন্টিনা সেটার সুবিধা নিতে পারেনি। পারবে বলেও মনে হচ্ছিল না।

Advertisement
Advertisement
Advertisement

নির্ধারিত ৯০ মিনিট শেষ হলো ১-১ সমতায়, অতিরিক্ত সময়ের প্রথমার্ধও শেষ। মেসি দু-একবার চেষ্টা করেছেন, নির্ধারিত সময়ে একবার আর অতিরিক্ত সময়ে তার দুটি শট গোলের সম্ভাবনা জাগিয়েছিল ভালোভাবে। কিন্তু অতটুকুই। সুইজারল্যান্ড প্রাণপণে ডিফেন্ড করে যাচ্ছিল, আর্জেন্টিনার খেলোয়াড়দের দেখেই ক্লান্ত মনে হচ্ছিল। টাইব্রেকারই তখন মনে হচ্ছিল ভবিতব্য।

সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন এই চিন্তা করেই অনুশীলনে টাইব্রেকারের পেছনে আলাদা সময় ব্যয় করেছেন। সে অবশ্য দল লাল কার্ড খেলে কী করতে হবে, সে অনুশীলনই তিনি করেছিলেন বলে ম্যাচের আগে খবর এসেছে।

কিন্তু সব হিসাব-নিকাশ উল্টেপাল্টে দিল হুলিয়ান আলভারেসের এক চোখধাঁধানো শট। ১১২ মিনিটে সুইজারল্যান্ডের বক্সের বাইরে বল পেলেন আলভারেস, এই বিশ্বকাপে এর আগ পর্যন্ত যিনি ছিলেন গোলহীন। কানসাসেও আজ খুব একটা ভালো খেলেননি – অন্তত গোল করার সম্ভাবনা জাগানো তেমন কিছু করতে পারেননি। সেটা ১১২ মিনিটের আগের কথা।

Advertisement
Advertisement
Advertisement

১১২তম মিনিটে বলটা পেয়েই বক্সের বাইরে থেকে চোখধাঁধানো এক বাঁকানো শট আলভারেসের। পুরো স্টেডিয়ামকে মুগ্ধ করে দিয়ে বল জড়িয়ে গেল জালে! সুইজারল্যান্ড গোলকিপার কোবেল ঝাঁপিয়ে পড়েও কোনো লাভ হলো না।

আর্জেন্টিনা স্বস্তি পেল।

সুইজারল্যান্ড এরপর সমতা ফেরানোর জন্য দশজন নিয়েই ঝাঁপাবে, জানা কথা। তা করতে গিয়ে উল্টো আরেকটা গোল খেয়ে গেল শেষ মুহূর্তে। ১১৯ মিনিটে পাল্টা আক্রমণে ওঠা আর্জেন্টিনার হয়ে থিয়াগো আলমাদার শট ফিরিয়ে দেন সুইস গোলকিপার, কিন্তু পাশেই দৌড়ে উঠতে থাকা লওতারো মার্তিনেস এরপর ফিরতি বল জড়িয়ে দেন জালে।

যে ম্যাচ টাইব্রেকারে যাওয়ার কথা, সেই ম্যাচ আর্জেন্টিনা জিতে গেল ৩-১ গোলে। দশম মিনিটে মেসির কর্নারে ম্যাকঅ্যালিস্টারের হেডে আর্জেন্টিনার এগিয়ে যাওয়া, দ্বিতীয়ার্ধে এনডয়ের গোলে সুইসদের সমতা, এর তিন মিনিট পরই ব্রিল এমবোলোর ডাইভিংয়ের অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড…এর বাইরে খুব বেশি মুহূর্ত জন্ম দিতে না পারা ম্যাচে আর্জেন্টিনা অতিরিক্ত সময়েরও শেষ মুহূর্তে হঠাৎ দুই গোল পেয়ে উঠে গেল সেমিফাইনালে!

বিষয়: ফিফা বিশ্বকাপ ২০২৬হুলিয়ান আলভারেসআর্জেন্টিনাআর্জেন্টিনা ম্যাচলিওনেল মেসিআর্জেন্টিনা ফুটবলসুইজারল্যান্ড
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।