Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ তরুণের রহস্যজনক মৃত্যু: কী ঘটেছিল জানতে মরিয়া পরিবার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১১: ২৮
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ তরুণের রহস্যজনক মৃত্যু: কী ঘটেছিল জানতে মরিয়া পরিবার

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের উপকূলবর্তী একটি দ্বীপে ১৮ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ তরুণের মরদেহ উদ্ধারের ঘটনায় কী ঘটেছিল, সে বিষয়ে তথ্য দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তার মা। ৪ জুলাই স্বাধীনতা দিবসের ছুটিতে তিনজন শ্বেতাঙ্গ বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ওই তরুণ নিখোঁজ হয়েছিল।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে ক্রিস্টিন ওন্সলি বলেন, “আমরা শুধু জানতে চাই, কী ঘটেছিল এবং কেন আমাদের সন্তান আর বাড়ি ফিরল না।”

তার ছেলে নোলান ওয়েলসের মৃত্যু সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্য নিয়ে নতুন করে প্রশ্নও উঠেছে।

Advertisement
Advertisement
Advertisement

গত ৬ জুলাই মেক্সিকো উপসাগরসংলগ্ন দীর্ঘ ও সরু প্রতিবন্ধক দ্বীপ হর্ন আইল্যান্ডের উত্তর-পশ্চিম প্রান্ত থেকে ১৮ বছর বয়সী নোলান ওয়েলসের মরদেহ উদ্ধার করা হয়।

মিসিসিপির ওশান স্প্রিংস এলাকার বাসিন্দা ওয়েলস স্বাধীনতা দিবসের ছুটিতে উচ্চবিদ্যালয়ের পরিচিত তিন বন্ধুর সঙ্গে দ্বীপটিতে বেড়াতে গিয়েছিল। পরে সে নিখোঁজ হয়।

শুক্রবার পরিবারের আইনজীবী কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে সহায়তা চান। এর মধ্যে অন্যতম হলো—ওয়েলসের মরদেহের সঙ্গে তার মোবাইল ফোন পাওয়া যায়নি; বরং সেটি তার সঙ্গে থাকা এক বন্ধুর কাছে কীভাবে গেল।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী ঘটনাটির সময়রেখা বিশ্লেষণ করছে এবং বিভিন্ন ভিডিও ছড়িয়ে দিচ্ছে। তবে কর্তৃপক্ষ বলছে, এসব ভিডিও এখনো যাচাই করা হয়নি।

অনেক কৃষ্ণাঙ্গ আমেরিকান নাগরিকের কাছে এই ঘটনা সংখ্যাগরিষ্ঠ শ্বেতাঙ্গ অধ্যুষিত পরিবেশে চলাফেরা এবং বর্ণবাদের অভিজ্ঞতা নিয়ে বেদনাদায়ক আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে নাগরিক অধিকারকর্মীরা কৃষ্ণাঙ্গ নিখোঁজ ব্যক্তিদের মামলায় তদন্ত ও গণমাধ্যমের মনোযোগে বৈষম্যের পুরোনো অভিযোগও নতুন করে সামনে এনেছেন।

অন্যদিকে, তদন্ত সম্পূর্ণ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বানও জানিয়েছেন অনেকেই।

এবিসি নিউজ জানিয়েছে, তদন্তকারীরা প্রাথমিকভাবে ধারণা করছেন ওয়েলস পানিতে ডুবে মারা গেছেন। তবে তারা এখনো অন্য কোনো সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না।

তদন্তের নেতৃত্ব দেওয়া জ্যাকসন কাউন্টি শেরিফের কার্যালয় রয়টার্সকে জানিয়েছে, তদন্ত এখনো সক্রিয়ভাবে চলছে। তবে তারা আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

পরিবারের আইনজীবী এবং নাগরিক অধিকারবিষয়ক আইনজীবী বেন ক্রাম্প বলেন, এ ঘটনায় অনেক উদ্বেগজনক প্রশ্নের উত্তর এখনো মেলেনি। তিনি একটি স্বাধীন তদন্ত ও ব্যক্তিগত ময়নাতদন্তের ব্যবস্থাও করছেন।

শুক্রবার নিউইয়র্কে রেভারেন্ড আল শার্পটন এবং ওয়েলসের বাবা-মাকে নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্রাম্প বলেন, তিন বন্ধু দাবি করেছে, ৪ জুলাই বিকেলে দ্বীপ ছাড়ার সময় ওয়েলস নাকি এক তরুণীর সঙ্গে সেখানে থেকে যেতে চেয়েছিল। কিন্তু ওই তরুণী জানিয়েছে, ওয়েলস বন্ধুদের সঙ্গেই নৌকায় উঠেছিল।

ক্রাম্প আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে ওয়েলসকে তার বন্ধুদের সঙ্গে তীব্র বাগবিতণ্ডায় জড়াতে দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। তবে রয়টার্স এসব ভিডিও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

ক্রাম্পের মতে, আরেকটি সন্দেহজনক বিষয় হলো—ওয়েলসের মোবাইল ফোন তার মরদেহের সঙ্গে নয়, বরং তার সঙ্গে দ্বীপে যাওয়া এক তরুণের কাছে পাওয়া গেছে।

ওয়েলসের মা জানান, লাইফ৩৬০ অ্যাপ ব্যবহার করে তিনি ফোনটির অবস্থান শনাক্ত করেন। পরে দেখা যায়, ফোন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি বার্তা কেউ মুছে ফেলেছে বলে মনে হচ্ছে।

গত ৭ জুলাই জ্যাকসন কাউন্টি শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানায়, ৪ জুলাই হর্ন আইল্যান্ডে ওয়েলস-সংক্রান্ত কোনো ঘটনা প্রত্যক্ষ করে থাকলে বা এ-সংক্রান্ত ভিডিও কিংবা ছবি থাকলে তা তদন্তকারীদের কাছে জমা দেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

বিষয়: আমেরিকামরদেহউদ্ধারতদন্তযুক্তরাষ্ট্রতরুণঅপমৃত্যুমৃত্যু
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।