Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গোলহীন হালান্ড, জোড়া গোলে ইংল্যান্ডকে সেমিতে নিলেন বেলিংহাম

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১০: ৫৮
গোলহীন হালান্ড, জোড়া গোলে ইংল্যান্ডকে সেমিতে নিলেন বেলিংহাম

গোল হজম করে পিছিয়ে পড়ে তেড়েফুড়ে ফেরাটা যেন এই ইংল্যান্ডের অভ্যেসই। ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচের অনেকটা সময় ১–০ গোলে পিছিয়ে থাকা ইংলিশরা ম্যাচ জিতেছিল হ্যারি কেইনের জোড়া গোলে। মায়ামিতে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও পিছিয়ে পড়ে ২–১ গোলে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে কেইন–টুখেলের দল। আজ অবশ্য হ্যারি কেইন নন, ইংল্যান্ডের ত্রাতা জুড বেলিংহাম। তার জোড়ো গোলেই নিশ্চিত হয়েছে ইংল্যান্ডের শেষ চার।

Advertisement
Advertisement
Advertisement

টানা দুটি নকআউট ম্যাচে জোড়া গোল করলেন বেলিংহাম। শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে জোড়া গোল করেছিলেন কয়েক মিনিটের ব্যবধানে। কোয়ার্টারে নরওয়ের বিপক্ষে জোড়া গোলে ৪০ বছরের একটা রেকর্ড ছুঁয়েছেন ইংলিশ তারকা। ১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনা টানা দুই নক আউট ম্যাচে জোড়া গোল করেছিলেন। চার দশক পর ম্যারাডোনার রেকর্ডে ভাগ বসালেন বেলিংহাম।

ম্যাচের শুরু থেকে ইংল্যান্ডের দখলে বেশিরভাগ সময়ই বল থাকলেও ৩৬ মিনিটে গোল করে এগিয়ে যায় নরওয়ে। নিজেদের অর্ধে কেইনের পা থেকে বল কেড়ে পাল্টা আক্রমণে গিয়েছিলেন মার্টিন ওডেগার্ডঅ। তার পান থেকে বাঁ দিক দিয়ে বল নিয়ে ঢুকে আন্দ্রেয়আস শেলদেরুপ গোলটি করেন। তার শটটি পোস্টে লেগে ঢোকে ইংল্যান্ডের জালে।

গোল করে এগিয়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল নরওয়ে। কিন্তু আলেক্সান্দার সরলথ হালান্ডকে বল না দিয়ে নিজে মারতে গিয়ে সহজ সুযোগটি নষ্ট করেন।

Advertisement
Advertisement
Advertisement

বিরতির ঠিক আগে দিয়ে অ্যান্থনি গর্ডনের বাড়ানো বলে বক্সে ঢুকে গোল করে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান বেলিংহাম। এই গোলের আগে বিল্ডআপে বল স্পাইডারক্যামের জন্য ঝোলানো তারে লেগেছিল বলে দাবি নরওয়ের। বল তারে লাগলে খেলা ওখানেই থামানোর কথা ছিল। কিন্তু রেফারি তা করেননি। তিনি নরওয়ের দাবিতে কানও দেননি। এর পরপরই কেইনের গোল বাতিল হয় অফসাইডের কারণে।

২০১৮ সালের পর আবারও বিশ্বকাপের সেমিতে ইংল্যান্ড। ছবি: রয়টার্স
২০১৮ সালের পর আবারও বিশ্বকাপের সেমিতে ইংল্যান্ড। ছবি: রয়টার্স

মায়ামির গরমে দুই দলের সমস্যা হয়েছে। দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের ওপর কিছুটা চড়াও হয়েছিল নরওয়ে। ৫৫ মিনিটে টোরবিয়র্ন হেগেম কর্নার থেকে গোল করেন। কিন্তু ভিএআরে দেখা যায় বক্সের মধ্যে জটলায় হালান্ড ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন এলিয়ট অ্যান্ডারসনকে। গোলটি বাতিল হয়ে যায়। ৭৬ মিনিটে ক্রিস্টোফার আয়েরের হেড ক্রসবারে লাগে। ফিরতি বলে হালান্ডের শট লক্ষ্যে ছিল না। ৮৫ মিনিটে আন্তোনিও নুসার নিচু শট ঠেকান ইংলিশ গোলকিপার জর্ডান পিকফোর্ড।

৮৭ মিনিটে বুকায়ো সাকার ক্রস থেকে কেইন ও এবেরেচি এজে বল জালে পাঠানোর সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

৯২ মিনিটে কেইনের হেড দুর্দান্তভাবে ফিরিয়ে দেন নরওয়ে গোলকিপার নিলান্ড। তবে পরের মিনিটে মরগান রজার্সের দূরপাল্লার শট ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি তিনি। কাছাকাছি থাকা বেলিংহাম দ্রুত ছুটে গিয়ে সহজ টোকায় বল পাঠিয়ে দেন জালে। ইংল্যান্ড এগিয়ে যায় ২–১ গোলে। ৯৯ মিনিটে স্পেন্সকে বক্সে ফেলে দেওয়ায় ইংল্যান্ডকে পেনাল্টি দেন রেফারি। তবে ভিএআরে দেখা যায়, স্পেন্সই ডিফেন্ডারকে আগে টাচ করেছেন। সিদ্ধান্ত বদলে পেনাল্টি বাতিল করেন রেফারি।

গোলহীন হালান্ডকে ১০৫ মিনিটের মাথায় তুলে নেন নরওয়ের কোচ। প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ফুটবলে ৬৩৬ দিন পর প্রথমবার গোলশূন্য থাকেন ম্যানচেস্টার সিটিতে খেলা এই স্ট্রাইকার। ২০১৮ সালের পর আবারও বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড।

বিষয়: নরওয়েফুটবল২০২৬ বিশ্বকাপআর্লিং হালান্ডখেলাজুড বেলিংহামহ্যারি কেইনইংল্যান্ড ফুটবল
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।