Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সংসদে যাচ্ছেন যে নারীরা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০: ৫০
সংসদে যাচ্ছেন যে নারীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

Advertisement
Advertisement
Advertisement

এবার ২৯৯টি সংসদীয় আসনে নির্বাচন হয়েছে। এরমধ্যে বিএনপি থেকে ছয়জন নারী প্রার্থী নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। এ ছাড়া একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কার হওয়া রুমিন ফারহানা।

বিজয়ী নারী কারা কারা

মানিকগঞ্জ-৩ আসনে জিতেছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা আফরোজা খানম রিতা। ১৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫০টিতেই জিতেছেন তিনি। এ বিজয়ের মধ্য দিয়ে পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করলেন রিতা। তিনি সাবেক মন্ত্রী ও একই আসনের সাবেক সংসদ সদস্য হারুনার রশীদ খান মুন্নুর কন্যা। ২০০১ সালের নির্বাচনে ১ লাখ ৫৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন হারুনার রশীদ মুন্নু।

Advertisement
Advertisement
Advertisement

ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ৪৩ হাজার ২৯৫ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আসনটির সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তিনি ধানের শীষ প্রতীকে পোস্টাল ভোটসহ এক লাখ ১৩ হাজার ১০০ ভোট পেয়েছেন। তাঁর স্বামী জুলফিকার আলী ভুট্টো ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য।

সিলেট বিভাগে প্রথম নারী সংসদ সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। লুনা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মুহাম্মদ মুনতাসির আলীকে ৭৯ হাজার ২৫১ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন।

প্রথমবারের মতো জামায়াতের ‘হাফ সেঞ্চুরি’Bangladesh Jamaat-e-Islami

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিপুল ভোটের ব্যবধানে নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। বেসরকারি ফলাফলে তিনি বড় ব্যবধানে জয়ী হয়েছেন। শামা ওবায়েদ ইসলামের বাবা কেএম ওবায়দুর রহমান ছিলেন বিএনপির সাবেক মহাসচিব ও মন্ত্রী। এবারই প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হলেন শামা ওবায়েদ। তিনি ২০০৮ সালে ও ২০১৮ সালে নির্বাচন করে হেরে গিয়েছিলেন।

ফরিদপুর-৩ (সদর) আসনে ১৫৪টি কেন্দ্রের মধ্যে ১৫০টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ ১ লাখ ৪৬ হাজার ৬৮০ ভোট পেয়েছেন। তিনি সাবেক বিএনপি নেতা ও মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা।

নাটোর-১ আসনে (লালপুর-বাগাতিপাড়া) মোট ১২৫টি কেন্দ্রে স্থানীয় ফলাফলের ভিত্তিতে বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুল জয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ২ হাজার ১৯৭।

ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। তিনি হাঁস প্রতীক নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৭ হাজার ৫৬৮ ভোট বেশি পেয়েছেন। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ের মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট। সংরক্ষিত আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন দলের মনোনায়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেন। দল থেকে তাকে বহিষ্কার করা হয় এরপর।

বিষয়: বিএনপিনারীনির্বাচনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসংসদরুমিন ফারহানা
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।