Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কৃষিকে প্রযুক্তিনির্ভর ও লাভজনক খাতে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১৬: ৪২
কৃষিকে প্রযুক্তিনির্ভর ও লাভজনক খাতে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার বলেছেন, গবেষণা, উদ্ভাবন ও যান্ত্রিকীকরণের ব্যাপক ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের কৃষিকে প্রথাগত ও শ্রমনির্ভর থেকে একটি প্রযুক্তিনির্ভর ও লাভজনক খাতে রূপান্তর করতে সরকার একগুচ্ছ উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ‘‘গবেষণা, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন ও যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষিকে একটি প্রথাগত ও শ্রমনির্ভর ব্যবস্থা থেকে প্রযুক্তিনির্ভর, লাভজনক, প্রতিযোগিতাপূর্ণ এবং টেকসই খাতে রূপান্তর করতে বর্তমান সরকার নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।’’

Advertisement
Advertisement
Advertisement

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর পর্বে আজ বুধবার প্রধানমন্ত্রী এ সব কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম এই বিষয়টি উত্থাপন করেন। তিনি জানতে চান— গবেষণা, প্রযুক্তি ও যান্ত্রিকীকরণের প্রসারের মাধ্যমে কৃষিকে আধুনিকায়ন করতে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে।

প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম একটি প্রতিযোগিতাপূর্ণ ও টেকসই কৃষি খাত গড়ে তুলতে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘‘সরকার কৃষিতে চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে। এর মধ্যে রয়েছে রিমোট সেন্সিং (দূর অনুধাবন), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি), ড্রোন, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস), স্যাটেলাইট ডাটা ও বিগ ডাটার মতো উন্নত ডিজিটাল প্রযুক্তি।’’

Advertisement
Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এসব প্রযুক্তি ফসলের স্বাস্থ্য ও ফলন পর্যবেক্ষণ, রোগবালাই শনাক্তকরণ, সার ও সেচ ব্যবস্থাপনার উন্নয়ন এবং উৎপাদন পরিকল্পনাকে আরও বৈজ্ঞানিক ও কার্যকর করতে সাহায্য করবে।

তারেক রহমান বলেন, ‘‘আধুনিক প্রযুক্তি ও তথ্য-ভিত্তিক চাষাবাদের মাধ্যমে উৎপাদন খরচ কমাতে এবং কৃষকদের আয় বাড়াতে সরকার প্রিসিশন এগ্রিকালচার বা সুনির্দিষ্ট কৃষি ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে।

প্রধানমন্ত্রী সরকারের ‘খামারি অ্যাপ’ চালুর পরিকল্পনার কথা তুলে ধরেন। এই অ্যাপের মাধ্যমে কৃষকেরা বিভিন্ন অঞ্চল ও মৌসুমের জন্য সবচেয়ে উপযোগী ফসল, সারের প্রয়োজনীয়তা, আবহাওয়ার পূর্বাভাস এবং অন্যান্য প্রয়োজনীয় কৃষি পরামর্শ রিয়েল-টাইমে পাবেন। তিনি বলেন, এই ডিজিটাল প্ল্যাটফর্মটি কৃষকদের সঠিক সিদ্ধান্ত নিতে, উৎপাদনশীলতা বাড়াতে এবং উৎপাদন ঝুঁকি কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

তারেক রহমান বলেন, ‘‘সরকারের লক্ষ্য হলো এমন একটি আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা— যা হবে প্রযুক্তিনির্ভর, জলবায়ু-সহনশীল, বাণিজ্যিকভাবে লাভজনক এবং যা দীর্ঘমেয়াদি খাদ্য নিরাপত্তা ও টেকসই গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করতে সক্ষম হবে।’’

বিষয়: প্রধানমন্ত্রীকৃষিপ্রযুক্তিতারেক রহমানগবেষণা
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।