Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এই ব্যালট পেপারে একটি দলকে সুবিধা দিয়েছে ইসি: ফখরুল

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১৯: ৩৪
এই ব্যালট পেপারে একটি দলকে সুবিধা দিয়েছে ইসি: ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বানানো ব্যালট পেপার নিয়ে আপত্তি তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ পেশ করেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

এ সময় একটি নির্দিষ্ট রাজনৈতিক দল নিজেদের প্রার্থীকে জয়ী করতে দেশের বিভিন্ন স্থান থেকে দলীয় ভোটারদের পরিকল্পিতভাবে রাজধানীতে স্থানান্তর করা হয়েছে বলেও অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘‘ইসি অনেক ক্ষেত্রে তাদের কার্যকলাপে প্রশ্নবিদ্ধ আচরণ করছে। পোস্টাল ব্যালটের বিষয়টি এখনো পুরোপুরি সমাধান হয়নি। ব্যালট পেপার বিতরণ নিয়ে আমাদের অভিযোগ ছিল। এই ব্যালট পেপার সঠিক নয়, একটি দলকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে।”

বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, ‘আমরা সুনির্দিষ্ট আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিয়েছি। প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা চালাচ্ছে অনেক দল। কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিভিন্ন নির্বাচনী এলাকায় তাদের প্রার্থীকে অনৈতিকভাবে জেতানোর জন্য ভোটার স্থানান্তর করা হয়েছে; আমরা সেটির পূর্ণাঙ্গ তালিকা চেয়েছি।”

Advertisement
Advertisement
Advertisement

বিএনপি মহাসচিব জানান, ইসিকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, ‘বর্তমান ইসি দিয়েও সুষ্ঠু নির্বাচন সম্ভব যদি তারা মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়।’

মির্জা ফখরুল আরও অভিযোগ করেন, মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তা একটি দলের পক্ষে ন্যক্কারজনকভাবে কাজ করে যাচ্ছেন। তদন্তপূর্বক তাদের প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, “ইসির অনেক সিনিয়র কর্মকর্তাও একটি দলের হয়ে কাজ করছেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি।”

ইসির সামনে ছাত্রদলের অবস্থান নিয়ে মির্জা ফখরুল বলেন, “ওরা কী করছেন, তারা বলবেন। একটি বিশ্ববিদ্যালয় নির্বাচনের অনুমতি দিয়ে ইসি সমস্যা তৈরি করেছে।”

বিষয়: বিএনপিপোস্টাল ব্যালটনির্বাচন কমিশনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনব্যালটরাজনীতিমির্জা ফখরুল ইসলাম আলমগীরইসি
সর্বশেষ
  • ১

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ২

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ৩

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৪

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৫

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

সম্পর্কিত
  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।