Advertisement Banner

ইরানে কয়েক সপ্তাহের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াশিংটন পোস্ট

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইরানে কয়েক সপ্তাহের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াশিংটন পোস্ট
ছবি: রয়টার্স

পেন্টাগনের পক্ষ থেকে ইরানে কয়েক সপ্তাহের জন্য স্থল অভিযান পরিচালনার জোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে মার্কিন স্থলসেনা মোতায়েনের এই পরিকল্পনায় অনুমোদন দেবেন কিনা, সেটা এখনো নিশ্চিত নয়।

বিবিসি জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী, এটি পূর্ণাঙ্গ কোনো যুদ্ধ হবে না বরং বিশেষ বাহিনী আর নিয়মিত সেনাদের ছোট ছোট অভিযানে জোর দেওয়া হবে।

মার্কিনীদের মতে, উপসাগরীয় অঞ্চলের দিকে জাহাজে করে চার হাজারের বেশি মেরিন সেনা পাঠানো হচ্ছে। এ ছাড়া ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্যারাট্রুপারদেরও প্রস্তুত রাখা হয়েছে। আরও সেনা পাঠানোর বিষয়ে আলোচনা চলছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে ওয়াশিংটন পোস্ট।

এ বিষয়ে জানতে বিবিসির পক্ষ থেকে হোয়াইট হাউস ও পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্পর্কিত