Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

১৬১৩ কোটি টাকা পাচারের অভিযোগে নাফিজ ও স্ত্রী-সন্তানের বিরুদ্ধে মামলা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১৫: ৫৭
১৬১৩ কোটি টাকা পাচারের অভিযোগে নাফিজ ও স্ত্রী-সন্তানের বিরুদ্ধে মামলা

আওয়ামী লীগ সরকারের আমলে আলোচিত ও বিতর্কিত ব্যবসায়ী পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতসহ চারজনের বিরুদ্ধে প্রায় ১ হাজার ৬১৩ কোটি টাকা বিদেশে পাচার ও আত্মসাতের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

Advertisement
Advertisement
Advertisement

গত বৃহস্পতিবার গুলশান থানায় সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট এ মামলা করে। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে, নাফিজ সরাফাত তার সহযোগী ড. হাসান তাহের ইমামের সঙ্গে ২০০৮ সালে ‘রেইস ম্যানেজমেন্ট পিসিএল’ নামে একটি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান চালু করেন। কয়েক বছরের মধ্যেই প্রতিষ্ঠানটি ১০টি মিউচুয়াল ফান্ড পরিচালনার দায়িত্ব পায়, যা পরবর্তী সময়ে বাড়িয়ে ১৩টি করা হয়। অভিযোগ রয়েছে, এসব ফান্ডের অর্থ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে তারা তৎকালীন ফারমার্স ব্যাংকের শেয়ার ক্রয় করেন এবং পরে ব্যাংকটির পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণ নেন।

সিআইডি বলছে, এই চক্র কৌশলে ফান্ডের অর্থ দিয়ে ‘মাল্টি সিকিউরিটিজ’ নামের একটি ব্রোকার হাউজ কিনে নেয় এবং সেই লাইসেন্স ব্যবহার করে অর্থ আত্মসাৎ করে। এছাড়া পদ্মা ব্যাংকের টাকা দিয়ে পদ্মা ব্যাংক সিকিউরিটিজসহ একাধিক ফান্ডে বিনিয়োগ করে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে লাভবান করার তথ্য পাওয়া গেছে।

Advertisement
Advertisement
Advertisement

সিআইডির অভিযোগ, নাফিজ সরাফাত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদ এবং ছেলে রাহীব সাফওয়ান সরাফাতের নামে দেশে ৭৮টি ব্যাংক হিসাবে প্রায় ১ হাজার ৮০৯ কোটি টাকা জমা ও প্রায় ১ হাজার ৮০৫ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এছাড়া কানাডা, সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে তাদের নামে একাধিক ব্যাংক হিসাব, কোম্পানি, ফ্ল্যাট ও ভিলা থাকার তথ্য মিলেছে।

সিআইডি বলছে, প্রতারণা, জালিয়াতি ও দেশি-বিদেশি মুদ্রা পাচারের মাধ্যমে অর্জিত এই অর্থ মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতাভুক্ত। রাষ্ট্রীয় অর্থ পাচারে জড়িতদের আইনের আওতায় আনতে এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিআইডি।

আওয়ামী লীগ সরকারের আমলে আর্থিক খাতের নানা অনিয়মে নাফিজ সরাফতের নাম বারবার উঠে এলেও ধরাছোঁয়ার বাইরে তিনি ছিলেন ।

বিষয়: অনিয়মদুর্নীতিপাচারসিআইডিঅনুসন্ধানব্যাংকমামলাআত্মসাৎগুলশান
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক