Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ক্রিপ্টোকারেন্সি থেকে ট্রাম্পের ১ বিলিয়নেরও বেশি ডলার আয়

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১১: ১১
ক্রিপ্টোকারেন্সি থেকে ট্রাম্পের ১ বিলিয়নেরও বেশি ডলার আয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর তার পারিবারিক ক্রিপ্টো উদ্যোগগুলো থেকে এক বিলিয়ন ডলারের বেশি আয় করেছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার প্রকাশিত ট্রাম্পের সর্বশেষ আর্থিক তথ্য বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

Advertisement
Advertisement
Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

নথি অনুযায়ী, ট্রাম্পের কোম্পানিগুলো ৫০ কোটি ডলারের বেশি আয় করেছে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল থেকে। ট্রাম্প ও তার ছেলেরা যৌথভাবে এই ক্রিপ্টোভিত্তিক উদ্যোগ প্রতিষ্ঠা করেছিলেন।

এই আয়ের অংশ প্রেসিডেন্ট পরিবারের সদস্যদের মধ্যে বণ্টন করা হয়। এছাড়া ট্রাম্প তার নামে চালু হওয়া ট্রাম্প মিম কয়েন বিক্রি করে আরও ৬৩ কোটি ৫০ লাখ ডলার আয়ের তথ্য দিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

রিয়েল এস্টেট ব্যবসা এবং ট্রাম্প-ব্র্যান্ডের বিভিন্ন পণ্য থেকেও তিনি আরও কয়েক কোটি ডলার আয় করেছেন। তবে হোয়াইট হাউস দাবি করেছে, প্রেসিডেন্টের পদ ব্যবহার করে তিনি কোনো ব্যক্তিগত আর্থিক সুবিধা নিচ্ছেন না।

মার্কিন আদালত কি প্রেসিডেন্টকে ‘একনায়কতন্ত্রের’ দিকে নিয়ে যাচ্ছেন?SUPREME COURT OF US

ট্রাম্প বিভিন্ন আইনি মামলার সমঝোতা থেকেও বিপুল পরিমান অর্থ পেয়েছেন। এর মধ্যে রয়েছে এবিসি থেকে ১৬ মিলিয়ন ডলার, সিবিএস থেকে ১৬ মিলিয়ন ডলার, মেটা থেকে ২৪ দশমিক ৫ মিলিয়ন ডলার, ইউটিউব থেকে ২২ মিলিয়ন ডলার এবং এক্স থেকে ৮ মিলিয়ন ডলার।

সাম্প্রতিক আর্থিক বিবরণীতে প্রকাশিত তথ্য অনুযায়ী, ট্রাম্পের আয় আগের প্রকাশিত তথ্যের তুলনায় অনেক বেশি। ২০২৪ সালের আর্থিক বিবরণীতে তিনি ৬০ কোটি ডলারেরও বেশি আয়ের কথা জানিয়েছিলেন।

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট বা তার পরিবার কখনো স্বার্থের সংঘাতে জড়াননি এবং ভবিষ্যতেও জড়াবেন না। তার ভাষ্য, প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বিশ্বের ক্রিপ্টো রাজধানীতে পরিণত করেছেন।

ফোর্বস-এর সর্বশেষ হিসাব অনুযায়ী, ট্রাম্পের মোট সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় ৬ বিলিয়ন ডলার, যা ২০২৪ সালে ছিল ২ দশমিক ৩ বিলিয়ন ডলার। অন্যদিকে ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স তার সম্পদের পরিমাণ ৭ দশমিক ৬ বিলিয়ন ডলার বলে উল্লেখ করেছে।

বিষয়: অর্থনীতিক্রিপ্টোকারেন্সিব্যবসাডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রবাণিজ্য
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।