Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

উত্তরায় ৭ মাসের শিশুকে আছড়ে হত্যার অভিযোগে বাবার ৩ দিনের রিমান্ড

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৮: ১৭
উত্তরায় ৭ মাসের শিশুকে আছড়ে হত্যার অভিযোগে বাবার ৩ দিনের রিমান্ড

রাজধানীর উত্তরায় স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে সাত মাসের শিশুকন্যা রাফা মনি কবিতাকে রাস্তায় আছড়ে হত্যার মামলায় আসামি কবির ইসলামকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, তুরাগ থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মেহেদী হাসান ফয়সাল আসামি কবির ইসলামের তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিকালে আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, পেশায় রিকশাচালক কবির ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং প্রায়ই স্ত্রী লিমা আক্তারকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। গত ১৫ জুলাই সন্ধ্যায় লিমা তার অসুস্থ বাবাকে দেখতে তুরাগ এলাকার বালুরমাঠে হারুন মোল্লার বস্তির বাসায় যান। সেখানে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে কবির ক্ষিপ্ত হয়ে ওঠেন।

Advertisement
Advertisement
Advertisement

অভিযোগে বলা হয়, ঝগড়ার একপর্যায়ে কবির তার শাশুড়ির কোল থেকে সাত মাসের শিশুকন্যা রাফা মনিকে ছিনিয়ে নিয়ে মাথার ওপর তুলে রাস্তায় আছাড় দেন। এতে শিশুটি গুরুতর আহত হলে স্থানীয় জনতা কবিরকে ধরে পুলিশে সোপর্দ করে। পরদিন ১৬ জুলাই পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় এবং আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অন্যদিকে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ জুলাই শিশুটি মারা যায়।

শিশুর মৃত্যুর পর ১৭ জুলাই তুরাগ থানায় কবিরকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহত শিশুর নানি সারমীন আক্তার। পরে ওই মামলায় কবিরকে গ্রেপ্তার দেখানো হয় এবং রিমান্ডের আবেদন করা হয়।

বিষয়: শিশু হত্যামামলাঢাকা মেডিকেল কলেজ হাসপাতালরিমান্ডআসামিগ্রেপ্তারহত্যাকাণ্ডআদালতশিশু
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।