ইরান ‘দখল’ করতে পারে আমেরিকা, পাঠাচ্ছে আড়াই হাজার সেনা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইরান ‘দখল’ করতে পারে আমেরিকা, পাঠাচ্ছে আড়াই হাজার সেনা
অস্ত্র হাতে আমেরিকার মেরিন সেনারা। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে প্রথমবারের মতো আড়াই হাজার মার্কিন মেরিন সেনার একটি দল মোতায়েন করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাপানের ওকিনাওয়ায় অবস্থিত নিজেদের ঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা এখন যাত্রাপথে রয়েছেন। তাদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’।

এ যুদ্ধজাহাজ থেকেই মেরিন সেনারা সরাসরি যুদ্ধে যুক্ত হবেন। সংশ্লিষ্টরা ধারণা করছেন, সংকট মোকাবিলা কিংবা ইরানের কোনো অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার প্রয়োজনে তাদের ব্যবহার করা হতে পারে।

মূলত এ মেরিন সেনারাই হতে যাচ্ছেন ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার যুদ্ধে মোতায়েন হওয়া প্রথম মার্কিন স্থলসেনা।

এর মধ্য দিয়ে এটি স্পষ্ট হচ্ছে যে, আমেরিকা এই যুদ্ধে ধীরে ধীরে তাদের সামরিক শক্তিবৃদ্ধি করছে। সেইসঙ্গে খুব দ্রুত এ যুদ্ধ শেষ করার কোনো পরিকল্পনা তাদের নেই।

সম্পর্কিত