
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
উপদেষ্টা পরিষদে অনুমোদিত জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৫ সংক্রান্ত অধ্যাদেশ জারির আগে সেটি নাগরিকদের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। সোমবার এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানায়।
সংগঠনটি জানায়, গণমাধ্যম ও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে যে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে সম্প্রতি জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৫-এর খসড়া অনুমোদিত হয়েছে। এর আগে ১১ অক্টোবর নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক বৈঠকে আইনটির সংশোধনী বিষয়ে মতামত ও সুপারিশ প্রদান করা হয়।
তারা বলেছে, আইনটির চূড়ান্ত রূপ ও উদ্দেশ্য সম্পর্কে জনগণের জানার অধিকার রয়েছে। তাই অধ্যাদেশ জারির আগে প্রস্তাবিত আইনটি জনসমক্ষে প্রকাশ করা জরুরি।
সংগঠনটি মনে করে, জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ প্রণীত হওয়ার পরও কমিশন তার কাঙ্ক্ষিত স্বাধীনতা ও কার্যকারিতা অর্জন করতে পারেনি। আইনের বেশ কিছু দুর্বলতা এবং নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণের কারণে প্রতিষ্ঠানটি অনেক সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এতে কমিশনের ওপর জনগণের আস্থা কমেছে এবং মানবাধিকার রক্ষা ব্যাহত হয়েছে।
এইচআরএফবি আশা প্রকাশ করছে, নতুন আইন প্রণয়নের মাধ্যমে কমিশনকে সত্যিকার অর্থে স্বাধীন, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও জনগণের আস্থাভাজন প্রতিষ্ঠানে রূপ দেওয়া সম্ভব হবে। সংগঠনটি জোর দিয়ে বলেছে, আন্তর্জাতিক মানদণ্ড ও জাতিসংঘের প্যারিস নীতিমালা অনুযায়ী কমিশনের কাঠামো, দায়িত্ব ও ক্ষমতা নির্ধারণ করতে হবে।

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।