Advertisement Banner

যুদ্ধবিরতি বাড়াব না, আমার সেনারা প্রস্তুত: ট্রাম্প

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
যুদ্ধবিরতি বাড়াব না, আমার সেনারা প্রস্তুত: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে কোনো সুনির্দিষ্ট চুক্তি না হলে পুনরায় সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তা আর না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী এখন যেকোনো পরিস্থিতির জন্য ‘পুরোদমে প্রস্তুত’।

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, গত দুই সপ্তাহের অস্ত্রবিরতির সময়টিকে মার্কিন বাহিনী তাদের শক্তি বাড়াতে এবং গোলাবারুদ মজুত করতে ব্যবহার করেছে।

তিনি বলেন, “আমরা এখন পুরোপুরি লোডেড। আমাদের কাছে প্রচুর পরিমাণে গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম রয়েছে। এই বিরতির সময় আমরা সবকিছু নতুন করে সাজিয়ে নিয়েছি। আমাদের সামরিক বাহিনী এখন ঝাপিয়ে পড়ার জন্য মুখিয়ে আছে।”

বুধবারের পর যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে কি না–এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি ‘না’ বলে দেন। তিনি জানান, আলোচনার জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা করার সুযোগ নেই। ট্রাম্পের মতে, “আমাদের হাতে সময় খুব কম। ইরান যদি নিজেদের মঙ্গল চায়, তবে তাদের এখনই একটি চুক্তিতে আসা উচিত।”

সম্পর্কিত