Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আদানির বিনিয়োগ পেয়েই মামলা তুলে নিল আমেরিকা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২৬, ১৭: ০৪
আদানির বিনিয়োগ পেয়েই মামলা তুলে নিল আমেরিকা

মার্কিন বিচার বিভাগে ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে আনা জালিয়াতি ও ঘুষের ফৌজদারি মামলাটি প্রত্যাহারের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জানা যায়, তিনি দেশটিতে বিনিয়োগ করার কারণেই তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার পথে হাঁটছে তারা।

Advertisement
Advertisement
Advertisement

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার বিচার বিভাগ জো বাইডেন প্রশাসনের সময় শুরু হওয়া এই হাই-প্রোফাইল মামলাটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

এরই মধ্যে আমেরিকার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের করা একটি দেওয়ানি মামলা আদানির পক্ষ থেকে নিষ্পত্তি করা হয়েছে, যেখানে তিনি ও তার ভাতিজা ১ কোটি ৮০ লাখ ডলার জরিমানা দিতে সম্মত হয়েছেন। যদিও তারা কোনো দোষ স্বীকার করেননি। আদানির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই মামলার কোনো শক্ত ভিত্তি বা সঠিক বিচারিক এখতিয়ার নেই।

আদানির আইনজীবী রবার্ট জিউফ্রা গত মাসে বিচার বিভাগকে জানিয়েছিলেন, এই মামলা চলতে থাকলে যুক্তরাষ্ট্রে আদানির ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে না।

Advertisement
Advertisement
Advertisement

এই রবার্ট জিউফ্রা আবার প্রেসিডেন্ট ট্রাম্পেরও ব্যক্তিগত আইনজীবী।

২০২৪ সালের নভেম্বরে দায়ের করা এই মামলায় অভিযোগ ছিল, আদানি গ্রুপ ভারতে একটি বিশাল সৌর বিদ্যুৎ প্রকল্প পেতে সরকারি কর্মকর্তাদের প্রায় ২৬ কোটি ৫০ লাখ ডলার ঘুষ দেওয়ার পরিকল্পনা করেছিল। তিনি বিনিয়োগকারীদের কাছে এই তথ্য গোপন করে ৩০০ কোটি ডলার ঋণ সংগ্রহ করেছিলেন।

এবার আদানির অব্যাহতির খবরটি সামনে আসার পর ভারতের শেয়ার বাজারে আদানি এন্টারপ্রাইজেসের শেয়ারের দাম কিছুটা বেড়েছে। যদিও গ্রুপের অন্যান্য কিছু কোম্পানির শেয়ারে মিশ্র প্রবণতা দেখা গেছে। তবে যুক্তরাষ্ট্রে মামলাটি বন্ধ হলেও ভারতে নিয়ন্ত্রক সংস্থা ‘সেবি’র অধীনে এখনো বেশ কিছু অভিযোগের তদন্ত প্রক্রিয়াধীন।

বিষয়: গৌতম আদানিমামলাজালিয়াতিসরকারযুক্তরাষ্ট্রআদানি
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।