Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন ট্রাভিস হেড

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১১: ৫৯
বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন ট্রাভিস হেড

একদিন আগেও অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছিল, টি-টোয়েন্টি সিরিজের আগেই স্কোয়াডে যোগ দেবেন ট্রাভিস হেড। তবে বাংলাদেশ সফরে আর আসছেন না এই তারকা ব্যাটসম্যান। অন্যদিকে ওয়ানডে সিরিজ মিস করবেন অধিনায়ক মিচেল মার্শও।

Advertisement
Advertisement
Advertisement

আইপিএলের পুরো মৌসুমে খেলা হেড অংশ নেননি পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। বাংলাদেশের বিপক্ষে শুরুতে অবশ্য ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টিতে খেলার কথা ছিল মারকুটে এই ওপেনারের। দলেও রাখা হয়েছিল তাকে। চরচাকে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজারও বলেছিলেন, দুই সিরিজ মিলিয়ে অন্তত দুটি ম্যাচ খেলতে পারেন হেড।

তবে শেষ পর্যন্ত হেডকে দুই সিরিজেই বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর মার্শ ওয়ানডে সিরিজ মিস করবেন গোড়ালির চোট থেকে সেরে না ওঠায়। টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ থেকেই তার খেলার সম্ভাবনা রয়েছে।

বিশ্বকাপের সময় অস্ট্রেলিয়া আসছে বাংলাদেশেBCB.jpg

এই দুজনের জায়গায় ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন ম্যাট শর্ট ও ওলি পিক। আর লেগ স্পিনার তানভীর সাংগার বদলি হিসেবে স্কোয়াডে যুক্ত হয়েছেন অফ স্পিনার টড মুরফি।

Advertisement
Advertisement
Advertisement

ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন জস ইংলিস। মার্শ টি-টোয়েন্টি সিরিজ না খেললে এই ফরম্যাটে তিনিও নেতৃত্ব দেবেন।

মার্শের চোট নিয়ে অস্ট্রেলিয়া জাতীয় নির্বাচক টনি ডোডেমাইড বলেছেন, “মিচ মার্শকে ওয়ানডে সিরিজে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী ছিলাম। তবে তিনি এখনও গোড়ালির চোট থেকে পুরোপুরি ফিটনেসে ফিরতে পারেননি। মিচ ঢাকায় দলের সঙ্গে যোগ দেবে এবং টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি শুরু করবে।”

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ জুন থেকে। আর টি-টোয়েন্টি সিরিজ ১৭ জুন থেকে।

বিষয়: বাংলাদেশটি টোয়েন্টি বিশ্বকাপঅস্ট্রেলিয়াক্রিকেটআইপিএল
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।