Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সুদানে আরও গভীর খাদ্য সংকটের আশঙ্কা ডব্লিউএফপির

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১৬: ৪৯
সুদানে আরও গভীর খাদ্য সংকটের আশঙ্কা ডব্লিউএফপির

যুদ্ধ, মানবিক সহায়তার অর্থায়ন কমে যাওয়া এবং ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট বিঘ্নের কারণে কৃষি ব্যয় বেড়ে যাওয়ায় সুদান আরও গভীর ক্ষুধা সংকটের দিকে এগিয়ে যেতে পারে। এতে দেশটির কিছু অঞ্চলে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হওয়ার পর যে অগ্রগতি হয়েছিল, তা আবারও উল্টে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এক জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে চলমান যুদ্ধ এখন চতুর্থ বছরে পড়েছে। এই সংঘাতে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত এবং দেশটির বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে গেছে। মানবিক সহায়তা সংস্থাগুলো বারবার সতর্ক করে আসছে, খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ছে এবং ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়ছে।

ডব্লিউএফপির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউ রয়টার্সকে বলেন, সুদান এখনো বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের মধ্যে রয়েছে। দেশটিতে প্রায় ৫০ লাখ মানুষ জরুরি বা বিপর্যয়কর মাত্রার ক্ষুধার মুখে রয়েছে। ব্যাপক ত্রাণ কার্যক্রমের ফলে দুর্ভিক্ষসদৃশ পরিস্থিতিতে থাকা মানুষের সংখ্যা কমানো সম্ভব হলেও সংকট এখনো অত্যন্ত গুরুতর।

Advertisement
Advertisement
Advertisement

জাতিসংঘ সমর্থিত আইপিসির (ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন) তথ্য অনুযায়ী, সুদানে প্রায় ১ কোটি ৯৫ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি।

স্কাউ বলেন, উত্তর কর্দোফানের আল-ওবেইদ এলাকায় সাম্প্রতিক লড়াই নিয়ে উদ্বেগ বেড়েছে। আশঙ্কা করা হচ্ছে, শহরটি দারফুরের আল-ফাশেরের মতো পরিস্থিতির মুখে পড়তে পারে। সেখানে সংঘাত ও অবরোধের কারণে বেসামরিক মানুষ আটকা পড়েছে এবং ত্রাণ পৌঁছানো বাধাগ্রস্ত হয়েছে।

ডব্লিউএফপি দারফুর অঞ্চলে গত এক সপ্তাহে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ নিয়েও উদ্বিগ্ন। এর ফলে চাদ থেকে দারফুরে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ পথ—টাইনে সীমান্ত ক্রসিং বন্ধ হয়ে গেছে।

সারা দেশে ডব্লিউএফপি গত এক বছরে সহায়তাপ্রাপ্ত মানুষের সংখ্যা ৫০ লাখ থেকে কমিয়ে প্রায় ৩৫ লাখে নামিয়ে এনেছে। একই সঙ্গে অনেক এলাকায় খাদ্য সহায়তার পরিমাণও কমানো হয়েছে। এর মধ্যে দারফুরের তাওয়িলা এলাকাও রয়েছে।

প্রধান দাতা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো এবং ব্রিটেনের অর্থায়ন কমে যাওয়ায় ডব্লিউএফপি বর্তমানে ৬৪ কোটি ৬০ লাখ ডলারের অর্থ ঘাটতির মুখে রয়েছে।

স্কাউ সতর্ক করেছেন, উপসাগরীয় অঞ্চলের সংঘাত এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার কারণে ডিজেলের দাম বেড়ে যাওয়া ও সার সংকট সুদানের খাদ্য নিরাপত্তাকে আরও দুর্বল করে দিতে পারে, বিশেষ করে বর্তমান বপন মৌসুমে।

সুদান কৃষিকাজের জন্য উপসাগরীয় দেশগুলো থেকে আমদানি করা সারের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। অন্যদিকে দেশটির কৃষির বড় অংশ সেচ পাম্পের ওপর নির্ভর করে, যার পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় অনেক কৃষকের পক্ষে তা চালানো কঠিন হয়ে পড়তে পারে।

বিষয়: খাদ্যনিরাপত্তাগৃহযুদ্ধআফ্রিকাজাতিসংঘমানবিক সহায়তাসুদানযুদ্ধদুর্ভিক্ষডব্লিউএফপি
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক