Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০: ১৯
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
প্রতীকী ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা ওপর আরোপ করা স্থগিতাদেশ যুক্তরাষ্ট্র প্রত্যাহার করে নিয়েছে। দেশটির একটি ফেডারেল আদালতের দেওয়া এক আদেশের পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের জেলা জজ জ্যানেট ভার্গাস অভিবাসী ভিসা-সংক্রান্ত ওই নীতির বিরুদ্ধে রায় দেওয়ার পর গত ২১ আগস্ট এটি বাতিল হয়ে যায়। ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক (সিএলআইএনআইসি) পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিরুদ্ধে করা মামলায় এই রায় পায়।

আদালত বলেছে, শুধু কোনো দেশের নাগরিক হওয়ার কারণে অভিবাসী ভিসা প্রত্যাখ্যান করা অভিবাসন ও জাতীয়তা আইনের (আইএনএ) আওতায় পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতার সীমা ছাড়িয়ে যায়।

Advertisement
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের সরকারি সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হওয়ার আশঙ্কা রয়েছে—এমন আবেদনকারীদের যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে গত জানুয়ারিতে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। দেশটির পররাষ্ট্র দপ্তর ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছিল।

পররাষ্ট্র দপ্তরের ২৮ আগস্ট হালনাগাদ করা ওয়েবসাইটেও নিশ্চিত করা হয়েছে যে, ভিসা স্থগিত রাখার ওই সিদ্ধান্তটি ‘আর কার্যকর নেই’।

যুক্তরাষ্ট্রের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত US visa

স্থগিতাদেশ তুলে নেওয়ার ফলে ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া আবার শুরু করা যাবে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে আগের মতোই ভিসার স্বাভাবিক যোগ্যতা ও শর্ত প্রযোজ্য হবে।

স্থগিতাদেশের কারণে আগে দেওয়া ভিসাগুলো বাতিল করা হয়নি। এমনকি স্থগিতাদেশ চলাকালেও আবেদনকারীরা আবেদন জমা দিতে এবং সাক্ষাৎকারে অংশ নিতে পেরেছেন। মূলত অভিবাসী ভিসা চূড়ান্তভাবে ইস্যু করার প্রক্রিয়াটিই স্থগিত ছিল।

৭৫ দেশের তালিকার বাইরে কোনো দেশের বৈধ পাসপোর্টধারী দ্বৈত নাগরিকেরা এই স্থগিতাদেশের আওতামুক্ত ছিলেন। যুক্তরাষ্ট্রে যেসব পরিবার শিশুকে দত্তক নিচ্ছে, তারাও প্রেসিডেনশিয়াল প্রোক্লেমেশন ১০৯৯৮-এর সঙ্গে সম্পর্কিত ‘ন্যাশনাল ইন্টারেস্ট এক্সেপশন’-এর আওতায় ছাড় পেয়েছে।

পর্যটক, শিক্ষার্থী ও অস্থায়ী কর্মীদের মতো অভিবাসন-বহির্ভূত ভিসা এই স্থগিতাদেশের আওতায় ছিল না।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, স্বাভাবিকভাবে অভিবাসী ভিসার সাক্ষাৎকারের সময়সূচি আবার কবে থেকে চালু হবে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তারিখ জানানো হয়নি।

বিষয়: যুক্তরাষ্ট্রঅভিবাসীস্থগিতআদালতভিসাবাংলাদেশপররাষ্ট্র দপ্তরভিসা নীতি
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।