Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ অস্বীকার মিয়ানমারের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১৩: ০৩
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ অস্বীকার মিয়ানমারের

রাখাইনের রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমার। দেশটি গতকাল শুক্রবার জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিজে (আইসিজে) গাম্বিয়া যে অভিযোগ এনেছে, তার পক্ষে প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

Advertisement
Advertisement
Advertisement

রয়টার্সকে এক খবরে বলা হয়, মিয়ানমার সরকারের প্রতিনিধি কো কো হ্লাইং আইসিজের বিচারকদের বলেন, তার দেশের বিরুদ্ধে আনা অভিযোগ ‘ভিত্তিহীন’।

গত সোমবার শুরু হওয়া শুনানিতে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাওদা জাল্লো বলেন, মিয়ানমার ‘গণহত্যা নীতির’ মাধ্যমে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল।

২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের সময় হাজার হাজার রোহিঙ্গা নিহত হয় এবং ৭ লাখেরও বেশি মানুষ প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসে।

Advertisement
Advertisement
Advertisement

গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই প্রথম গণহত্যার মামলা, যা আইসিজেতে পূর্ণাঙ্গভাবে শুনানি হয়েছে। এই মামলার রায় কেবল মিয়ানমারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং গাজা নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে দক্ষিণ আফ্রিকার গণহত্যার মামলার ওপরও সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে।

২০১৮ সালে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, রাখাইন রাজ্যে গণহত্যা এবং অন্যান্য এলাকায় মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের তদন্তের আওতায় আনা উচিত।

২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকে মিয়ানমার ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে ধারাবাহিকভাবে বলছে, তাদের অভিযান ছিল জঙ্গি বা বিদ্রোহীদের বিরুদ্ধে।

শুক্রবার হ্লাইং আইসিজেতে বলেন, রাখাইন রাজ্যে সন্ত্রাসীদের অবাধ বিচরণ নিয়ে মিয়ানমার চুপ থাকতে পারে না। এই হামলাগুলোর কারণেই ‘ক্লিয়ারেন্স অপারেশন’ পরিচালিত হয়, যার অর্থ হলো বিদ্রোহ দমন বা সন্ত্রাস দমন অভিযান।

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে। মামলায় রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ আনা হয়েছে।

আদালতে গাম্বিয়ার পক্ষে যুক্তি উপস্থাপনকারী ফিলিপ স্যান্ডস বলেন, “আদালত যখন সব প্রমাণ এক সাথে বিবেচনা করবে, তখন বোঝা যাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের নানা কর্মকাণ্ডের ভেতরে গণহত্যার উদ্দেশ্যই প্রাধান্য পেয়েছে।”

মিয়ানমারের প্রতিনিধি কো কো হ্লাইং বলেন, তার সরকার বাংলাদেশে ক্যাম্পের থাকা রোহিঙ্গাদের ফিরিয়ে আনা ও পুনর্বাসনে প্রতিশ্রুতিবদ্ধ। কোভিড-১৯ মহামারি, ঘূর্ণিঝড় এবং রাজনৈতিক অস্থিরতার কারণে সেই প্রচেষ্টা ব্যাহত করেছে বলেও বলেন তিনি।

এই শুনানি তিন সপ্তাহ ধরে চলবে এবং আগামী বুধবার থেকে আদালত ‘ক্লোজড সেশনে’ নৃশংসতার শিকার রোহিঙ্গা ভুক্তভোগীদের বক্তব্য শুনবে। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক আদালতে সরাসরি রোহিঙ্গা ভুক্তভোগীদের কথা শোনা হবে।

বিষয়: মিয়ানমারজাতিসংঘগণহত্যাআইসিজেআদালতরোহিঙ্গা
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক