Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমে বিরল টর্নেডোতে অনেকে আহত, বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১৭: ৫৭
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমে বিরল টর্নেডোতে অনেকে আহত, বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত
ফ্রান্সের দক্ষিণ–পশ্চিমে বয়ে যাচ্ছে বিশাল একটি টর্নেডো। ২৪ আগস্ট ২০২৬। ছবি: রয়টার্স

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমে অঁদ অঞ্চলের একটি গ্রামের ওপর দিয়ে সোমবার রাতে একটি টর্নেডো বয়ে যায়। এতে বাড়িঘর ধ্বংস এবং ৩৯ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ ঘটনাটিকে বিরল ও অত্যন্ত ভয়াবহ বলে বর্ণনা করেছে।

Advertisement
Advertisement
Advertisement

কর্মকর্তারা জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। পোমাস গ্রামের প্রায় ৩০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসিন্দাদের সবাইকে গ্রাম থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বাড়িগুলোতে বসবাস করা এখনো নিরাপদ কি না, তা কর্তৃপক্ষ যাচাই করছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পোমাসের বাসিন্দা সেভেরিন বিএফএম টিভিকে বলেন, “মনে হচ্ছিল যেন মৃত্যু নিজেই আমাদের ওপর নেমে আসছে।”

Advertisement
Advertisement
Advertisement

সেভেরিন তার পদবি প্রকাশ করেননি। মঙ্গলবার টর্নেডোতে পুরোপুরি বিধ্বস্ত নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে তিনি বলেন, তার পরিবার যে গাড়িতে উঠে পালানোর চেষ্টা করছিল, টর্নেডোর আঘাতে সেটিও কেঁপে উঠেছিল। পরে তারা দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হন।

“আমরা পালিয়ে গিয়েছিলাম, এটা ছিল বাঁচার তাগিদ,” বলেন তিনি।

এ সময় লোকজন চার সদস্যের ওই পরিবারটিকে ধ্বংসস্তূপের মধ্য থেকে উদ্ধারযোগ্য জিনিসপত্র খুঁজে বের করতে সহায়তা করছিল।

ফ্রান্সে দাবানল থেকে শহর রক্ষায় লড়ছেন অগ্নিনির্বাপক কর্মীরাBordeaux-Lac Exhibition Centre, which has been turned into a shelter for people displaced by a wildfire burning nearby–Reuters

রয়টার্সের যাচাই করা সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতেও দেখা গেছে, সোমবার রাতে অঁদ অঞ্চলের কাছের ভারজেই গ্রামের ওপর টর্নেডো ঘুরপাক খাচ্ছে। টর্নেডোর পথে পড়া অনেক বাড়ির জানালা ভেঙে গেছে।

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকায় চলতি সপ্তাহে বজ্রঝড় শুরু হওয়ার সময়ই টর্নেডোটি আঘাত হানে। এর আগে এই গ্রীষ্মে অঞ্চলটিতে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছিল।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, মঙ্গলবার সকালেও ওই এলাকার ১ হাজার ৪০০ পরিবার বিদ্যুৎবিহীন ছিল।

কর্মকর্তা মারি-হেলেন বুইসাক সাংবাদিকদের বলেন, “এটি একটি ব্যতিক্রমী ঘটনা এবং সব বাসিন্দার জন্যই এটি অত্যন্ত মর্মান্তিক।”

ফ্রান্সে বছরে কয়েক ডজন টর্নেডো দেখা গেলেও যুক্তরাষ্ট্রের তুলনায় তা অনেক কম। যুক্তরাষ্ট্রে প্রতি বছর এক হাজারেরও বেশি টর্নেডো রেকর্ড করা হয়। ফ্রান্সে টর্নেডোগুলো সাধারণত তুলনামূলকভাবে কম শক্তিশালী হয় বলে দেশটির সরকারি আবহাওয়া পূর্বাভাস সংস্থা মেতেও-ফ্রান্স জানিয়েছে।

বিষয়: ঝড়তাপ প্রবাহদাবদাহবিধ্বস্তটর্নেডোআহতফ্রান্সইউরোপ
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।