চরচা প্রতিবেদক

রাজধানীর তেজগাঁওয়ের ফার্মগেট এলাকায় বাসের ধাক্কায় মামুন ফরাজি (৩৩) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন।
আজ বুধবার দুপুর ১২টার দিকে ফার্মগেটের ‘দ্য ডেইলি স্টার’ ভবনের পাশের পূর্ব তেজতরী বাজার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
মামুন ফরাজির বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাগঞ্জ এলাকায়। তার বাবার নাম শিকদার ফরাজী।
পথচারী কাজী ফয়সাল জানান, দুপুরের দিকে ‘লাব্বাইক’ নামে একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মামুন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।