চরচা প্রতিবেদক

রাজধানীর বংশাল থানাধীন নাজিরা বাজার এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। এ ঘটনায় মো. সিজাম নামের এক যুবক দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি।
আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে নাজিরা বাজারে আমিন মিয়ার জুতার কারখানার তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দগ্ধ অবস্থায় সিজামকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ যুবকের শরীরের প্রায় ৩৫ শতাংশ অংশ পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দগ্ধ যুবকের কাছ থেকে জানা গেছে, জুতার কারখানায় সলিউশনের আঠা ব্যবহার করে কাজ করার সময় অসাবধানতাবশত আগুন লাগে।
বিষয়টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জকে জানানো হয়েছে।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, আপনারা দেখেছেন বাংলাদেশে মানবাধিকার ইনডেক্সে আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছি। আমরা এনফোর্সড ডিজঅ্যাপেয়ারেন্স (গুম) প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছি। মিথ্যা–গায়েবি মামলা করার সংস্কৃতি আমরা কমিয়ে এনেছি।

ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস-এর তথ্য অনুসারে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা এবং তেহরানের পাল্টা হামলা শুরু হওয়ার পর থেকে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরের আশেপাশে জাহাজে অন্তত ১৩টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে তিনটি হামলা আজই সংঘটিত হয়েছে।