Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বিশ্বের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্র চালু করতে ভোট হবে জাপানে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১৯: ১৭
বিশ্বের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্র চালু করতে ভোট হবে জাপানে

বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কাশিওয়াজাকি কারিওয়া আংশিকভাবে পুনরায় চালু করা হবে কি না, সে বিষয়ে ভোট করতে যাচ্ছে জাপানে নিগাতার আইনসভা। আগামী ২২ ডিসেম্বর এই ভোট হবে।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার থেকে বছরের শেষ অধিবেশন শুরু হওয়ায় বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

১ হাজার ৩৫৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৬ নম্বর ইউনিট জানুয়ারিতে চালুর পরিকল্পনা নিয়েই এই ভোট শুরু হবে। এটি টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) পরিচালিত বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

২০১১ সালে ফুকুশিমায় ভূমিকম্প ও সুনামিতে চুল্লি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সারা দেশে ৫৪টি পারমাণবিক রিয়্যাক্টর বন্ধ করে দেওয়া হয়। তখন থেকে জাপান জীবাশ্ম জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল হয়ে পড়ে। বর্তমানে দেশের বিদ্যুতের প্রায় ৬০–৭০ শতাংশ আমদানিনির্ভর জ্বালানি থেকে আসে।

Advertisement
Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জ্বালানি নিরাপত্তা বাড়াতে এবং আমদানির খরচ কমাতে আরও পারমাণবিক কেন্দ্র চালুর পক্ষে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।

টেপকোর প্রেসিডেন্ট তোমিয়াকি কোবায়াকাওয়া বলেন, ‘’জাপানের সীমিত প্রাকৃতিক সম্পদের কারণে টেকসই জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পারমাণবিক শক্তি গুরুত্বপূর্ণ।‘’ নিরাপত্তা জোরদারে প্রতিষ্ঠানটি নিয়মিত মহড়া ও আধুনিকীকরণ করছে বলেও তিনি জানান। সফররত ব্যবসায়িক প্রতিনিধিদের তিনি এসব উন্নয়ন দেখান।

তবে স্থানীয়দের শঙ্কা একেবারে কাটেনি। কাশিওয়াজাকি সিটি অ্যাসেম্বলির সদস্য ইউকিহিকো হোশিনো বলেন, ‘’মানুষের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো, দুর্ঘটনা হলে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হবে কি না। এখনো ফুকুশিমার আশপাশে এমন অনেক পরিবার আছে, যারা ঘরে ফিরতে পারেনি।‘’

বর্তমানে দেশের ৩৩টি রিয়্যাক্টরের মধ্যে ১৪টি চালু আছে। টেপকো জানায়, সবুজ সংকেত মিললে ২০২৬ সালের জানুয়ারিতে ১ হাজার ৩৫৬ মেগাওয়াট ক্ষমতার ইউনিট ৬ চালুর পরিকল্পনা রয়েছে। এতে টোকিও অঞ্চল এককভাবে ২ শতাংশ অতিরিক্ত বিদ্যুৎ পাবে, যা জাপানের বাড়তে থাকা বিদ্যুৎচাহিদা মেটাতে ভূমিকা রাখবে। এর পাশাপাশি ইউনিট ৭ পুনরায় চালুর পরিকল্পনাও আছে , আর বাকিগুলো পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়ার সম্ভাবনা আছে।

দেশজুড়ে ডেটা সেন্টার ও এআই–নির্ভর শিল্প বাড়ায় বিদ্যুৎচাহিদা দ্রুত বাড়ছে। তাই বিশ্বের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র আংশিকভাবে চালুর সিদ্ধান্তকে জাপানের জ্বালানি ভবিষ্যতের বড় মোড় হিসেবে দেখা হচ্ছে।

বিষয়: পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রপ্রধানমন্ত্রীজাপানসুনামিভূমিকম্পএআই
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।