Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ০৪
চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল
নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। ছবি: চরচা

চলতি সেপ্টেম্বর মাসের শেষ দিকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে দেশের সব ইউনিয়নে একসঙ্গে ভোট না নিয়ে ধাপে ধাপে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ব্যয় সংকোচন নীতির সঙ্গে সামঞ্জস্য করে নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, ভোটের সময় নির্ধারণে শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া হবে।

Advertisement
Advertisement
Advertisement

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘‘স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের যে প্রস্তুতি চলছে, তার অংশ হিসেবে সেপ্টেম্বরের শেষদিকে ইউপি নির্বাচনের তফসিল দেওয়া সম্ভব হবে।’’

একসঙ্গে দেশের সব ইউনিয়নে নির্বাচন করা প্রশাসনিক ও আর্থিকভাবে কঠিন উল্লেখ করে তিনি বলেন, ব্যয় কমানোর নীতি বিবেচনায় নিয়ে ধাপে ধাপে ভোট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন, নভেম্বর ও ডিসেম্বর শিক্ষার্থীদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সময়। ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার করা হয় এবং শিক্ষকরাই সাধারণত প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। ফলে পরীক্ষার সময় বাদ দিয়ে তার আগে অথবা পরে ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।

ভোটার স্থানান্তর নিয়ে ইসির ব্যাখ্যা

ভোটার স্থানান্তর নিয়েও কথা বলেন আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ভোটার স্থানান্তর একটি নিয়মিত ও স্বাভাবিক প্রক্রিয়া। বিশেষ কোনো উদ্দেশ্যে ভোটার স্থানান্তর করা হচ্ছে—এমন ধারণা ঠিক নয়। অনিয়ম ঠেকাতে এবং প্রক্রিয়াটি সবার জন্য নিয়মের মধ্যে রাখতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সংসদে পরামর্শ না দিয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বিরোধী দল: রিজভীRizvi

শিক্ষকদের ভোটে অংশগ্রহণে না

এমপিওভুক্ত শিক্ষকদের ভোটে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছিল জামায়াতে ইসলামী। তবে এ বিষয়ে কমিশনের অবস্থান নেতিবাচক বলে জানান আনোয়ারুল ইসলাম সরকার। তার ভাষায়, এমপিওভুক্ত শিক্ষকদের প্রত্যক্ষ রাজনৈতিক সম্পৃক্ততা শিক্ষাপ্রতিষ্ঠানের নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশের জন্য অন্তরায় হতে পারে। এতে শিক্ষকদের নিরপেক্ষতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে এবং তা শিক্ষাব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ইসি সরকারের চাপে রয়েছে—জামায়াতের এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, কমিশন সরকারের চাপে আছে এমন ভিত্তিহীন বক্তব্যই মূলত কমিশনকে রাজনৈতিকভাবে চাপে রাখার কৌশল।

উপনির্বাচনে প্রযুক্তিনির্ভর ভোট

আসন্ন উপনির্বাচনগুলোতে ভোটারদের জন্য ভোট দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে তথ্যপ্রযুক্তিনির্ভর পোস্টাল ভোটিং ব্যবস্থার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান কমিশনার। তিনি জানান, পোস্টাল ব্যালট ভোটিংকে সাধারণ মানুষের জন্য আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় নির্বাচনে বাড়ছে নিরাপত্তা

স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি ও অনিয়ম ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের পরিকল্পনাও তুলে ধরেন আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য বডিওর্ন ক্যামেরার ব্যবহারও বাড়ানো হবে। এছাড়া ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা ঠেকাতে ড্রোন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত সমস্যা সমাধানের কাজও চলছে। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের কথা জানান এই নির্বাচন কমিশনার।

বিষয়: ইউপিনির্বাচননির্বাচন কমিশনইসিনির্বাচন কমিশনারস্থানীয় সরকারবিএনপি
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।