Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সিলেটে ট্রিপল মার্ডার: আটক বাবুল দায় স্বীকার করেছেন, দাবি পুলিশের

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ২১: ৪০
সিলেটে ট্রিপল মার্ডার: আটক বাবুল দায় স্বীকার করেছেন, দাবি পুলিশের
ছবি: আটকৃত বাবুল

সিলেট নগরীর রায়নগরে আওয়ামী লীগ নেতা, তার স্ত্রী ও গৃহপরিচারিকাকে গলা কেটে হত্যার (ট্রিপল মার্ডার) দায় স্বীকার করেছেন আটক সন্দেহভাজন বাবুল মিয়া (৪০)। পরিচারিকার সঙ্গে বিরোধের জের ধরেই তিনি একাই এই তিনজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

Advertisement
Advertisement
Advertisement

নিহতরা হলেন মিতালী আবাসিক এলাকার বাসিন্দা ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক আব্দুস সত্তার মিয়া (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং তাদের গৃহপরিচারিকা তাহমিনা (২৫)। নিহত আব্দুস সত্তার মিয়া সিলেট মহানগরীর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নম্বর ওয়ার্ডের উপদেষ্টা ছিলেন।

আটক বাবুল মিয়া রায়নগর রাজবাড়ী এলাকায় বাস করলেও তার মূল বাড়ি কুমিল্লার চাঁদপুরে। তিনি পেশায় রংমিস্ত্রি এবং পাশাপাশি কসাইয়ের কাজও

সিলেটে আ.লীগ নেতাসহ ৩ জনকে হত্যার ঘটনায় আটক ১arrest

করতেন।

Advertisement
Advertisement
Advertisement

সিলেট মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার সাইফুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে আটক বাবুল পুরো হত্যাকাণ্ডের বিবরণ দিয়েছেন। বাবুল জানান, বাসার পরিচারিকা তাহমিনার সঙ্গে কিছুদিন আগে তার পরিচয় হয় এবং সম্প্রতি তাদের মধ্যে মনমালিন্য তৈরি হয়।

স্বীকারোক্তি অনুযায়ী, আজ সকালে তাহমিনা বাসার দরজা খুলে দিলে বাবুলের সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়। কসাইয়ের কাজ করায় বাবুলের কাছে সবসময় ছুরি থাকত। বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি নিজের কাছে থাকা ছুরি দিয়ে তাহমিনাকে আঘাত করেন।

তাহমিনার চিৎকার শুনে গৃহকর্ত্রী সুরাইয়া বেগম (৭২) ছুটে এলে ধস্তাধস্তির একপর্যায়ে তাকেও কুপিয়ে জখম করেন বাবুল। এরপর অন্য ঘর থেকে চিৎকার শুনে গৃহকর্তা আব্দুস সত্তার মিয়া (৮২) এগিয়ে এলে বাবুল তাকেও একইভাবে হত্যা করে।

সিলেটে ঘর থেকে স্বামী, স্ত্রী ও গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধারdead body 2

সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী জানান, পরিচারিকার সঙ্গে প্রেমের সম্পর্কের টানা পোড়েন থেকেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন অভিযুক্ত বাবুল।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল জাকির বলেন, “ঘটনার সার্বিক রহস্য শতভাগ উদঘাটনের স্বার্থে অভিযুক্তকে রাতে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। বিস্তারিত কাল জানানো সম্ভব হবে।”

এদিকে, বাবুলের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি পাশের একটি খালি প্লটে ফেলে যাওয়া হয়েছে। বিদ্যুৎ না থাকা ও অন্ধকারের কারণে রাতের মতো তল্লাশি স্থগিত রাখা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে সেখানে পুনরায় অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়: ছুরিকাঘাতগৃহকর্মীখুনসিলেট
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।