
খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।
চরচা প্রতিবেদক

রাজধানীর রমনার সিদ্ধেশ্বরী রোডে নিজ বাসার আটতলা থেকে নিচে পড়ে গাজীপুর সিটি করপোরেশনের হিসাব (অ্যাকাউন্টস) কর্মকর্তা নজরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধেশ্বরী রোডের ৬৩/বি নম্বর র্যাংস গার্ডেন প্যালেস ভবনে এ দুর্ঘটনা ঘটে। নজরুল ইসলাম ওই ভবনের একটি ফ্ল্যাটে স্ত্রী নিয়ে বসবাস করতেন। রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. উজ্জ্বল জানান, গাজীপুরে দায়ের হওয়া একটি সিআর মামলায় নজরুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। সেই পরোয়ানা কার্যকর করতে রাতে পুলিশ তার বাসায় গেলে ফ্ল্যাটে তার স্ত্রীকে পাওয়া গেলেও নজরুল ইসলামকে প্রথমে খুঁজে পাওয়া যায়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তিনি ফ্ল্যাটের পেছনের দরজা দিয়ে বের হয়ে ভবনের বারান্দার কার্নিশে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। এছাড়া পাশের ফ্ল্যাটে যাওয়ারও চেষ্টা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় ভারসাম্য হারিয়ে তিনি আটতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই উজ্জ্বল আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি জানতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ
কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান

সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিশৃঙ্খলা’ থামিয়ে সম্প্রীতি রক্ষা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, “কোনো অবস্থাতেই মুক্তচিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা