Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গুরুত্বপূর্ণ অধ্যাদেশ পাস না হওয়ার প্রতিবাদে ৩১ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ২০: ২১
গুরুত্বপূর্ণ অধ্যাদেশ পাস না হওয়ার প্রতিবাদে ৩১ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও বিচারক নিয়োগসংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ পাস না হওয়ায় দেশের বিশিষ্ট নাগরিক সমাজের ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। এ বিষয়ে ৩১ জন বিশিষ্ট নাগরিক যৌথ বিবৃতি দিয়ে উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অপরিবর্তিতভাবে পাসের সুপারিশ করা হলেও, মানবাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা এবং নাগরিক অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ রহিত করা হয়েছে।

বিশেষ করে ৯ এপ্রিল জাতীয় সংসদে মানবাধিকার কমিশন (রহিতকরণ) বিল, সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল এবং সুপ্রিম কোর্টের বিচারক (রহিতকরণ) বিল পাস হওয়ায় নাগরিকদের প্রত্যাশাকে উপেক্ষা করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

বিবৃতিদাতারা বলেন, এসব অধ্যাদেশ পাস না হওয়ায় বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং অধস্তন আদালত পুনরায় প্রশাসনিক বা রাজনৈতিক প্রভাবের মধ্যে চলে যেতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

তারা আরও বলেন, জাতীয় মানবাধিকার কমিশনকে আন্তর্জাতিক মানে কার্যকর করার যে আশা তৈরি হয়েছিল, তা এখন ধাক্কা খেল। এর ফলে মানবাধিকার লঙ্ঘনের শিকার মানুষ যথাযথ প্রতিকার পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।

একই সঙ্গে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ এবং তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ইতোমধ্যে গুমবিরোধী আন্তর্জাতিক কনভেনশনে অনুস্বাক্ষর করেছে, তাই এ বিষয়ে আইন প্রণয়ন সরকারের বাধ্যবাধকতা।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, মানবাধিকার কর্মী সুলতানা কামাল, ড. ইফতেখারুজ্জামান, রাশেদা কে. চৌধুরী, অ্যাডভোকেট জেড আই খান পান্নাসহ দেশের বিভিন্ন খ্যাতিমান শিক্ষাবিদ, আইনজীবী, গবেষক ও মানবাধিকার কর্মীরা।

বিষয়: অধিবেশনঅধ্যাদেশজাতীয় সংসদবিবৃতি
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক