চরচা প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। আজ সোমবার তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি জমা দেওয়ার পর কমিশন পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে।
আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “আমরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার সংক্রান্ত চিঠি পেয়েছি। প্রধান নির্বাচন কমিশনার বরাবর এই আবেদনটি করা হয়েছে।”
তিনি আরও জানান, বর্তমানে আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের কার্যক্রম প্রক্রিয়াধীন। গেজেট প্রকাশের পরপরই ওই আসনে উপ-নির্বাচনের জন্য বিস্তারিত তফসিল ঘোষণা করা হবে।
বগুড়া-৬ আসনটি বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। তারেক রহমানের আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে রাজনৈতিক মহলে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।
এখন সবার নজর উপ-নির্বাচনে এই আসনে বিএনপির নতুন প্রার্থী কে হচ্ছেন এবং নির্বাচন কমিশন কবে নাগাদ ভোটের তারিখ নির্ধারণ করে।
ঢাকা-১৭ আসনেও নির্বাচন করেছিলেন এই নেতা। সেখানে জয় পান তিনি।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

অস্ট্রেলিয়ার সাম্প্রতিক রাজনীতিতে সবচেয়ে বিভাজনমূলক ঘটনাগুলোর একটি হলো সাবেক যুদ্ধনায়ক বেন রবার্টস-স্মিথকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। একসময় যিনি দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘ভিক্টোরিয়া ক্রস’প্রাপ্ত বীর হিসেবে জাতীয় গৌরবের প্রতীক ছিলেন, এখন তিনি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত।