
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের পরিকল্পনা নিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চটেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় গতকাল সোমবার এই দুই নেতার মধ্যে ফোনালাপে উত্তেজনা দেখা দেয়। এ বিষয় সম্পর্কে অবগত এমন দুই সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।
ফোনালাপে লেবাননে সামরিক অভিযান কমানোর জন্য নেতানিয়াহুর ওপর চাপ দেন ট্রাম্প। ইসরায়েলের পরিকল্পিত এই হামলা ইরানের সঙ্গে একটি প্রাথমিক সমঝোতা তৈরিতে বাধা হতে পারে বলে মনে করেন তিনি।
সূত্রগুলো সিএনএনকে জানায়, অসন্তোষ বোঝাতে ট্রাম্প কিছু কঠোর ভাষাও ব্যবহার করেন। একপর্যায়ে তিনি নেতানিয়াহুকে মনে করিয়ে দেন যে অতীতে তিনি ইসরায়েলকে সমর্থন করেছেন। তাছাড়া লেবাননে বোমা হামলা চালালে ইসরায়েল আরও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখে পড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।
ফোনালাপের উত্তেজনা নিয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।
তবে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, নেতানিয়াহুর সঙ্গে তার আলোচনা ছিল ‘ফলপ্রসূ’। তিনি দাবি করেন, ইসরায়েল ও হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা বন্ধ করবে। ইসরায়েলি সেনারাও বৈরুতের দিকে এগোবে না।
অন্যদিকে নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, ইসরায়েলি বাহিনী পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাবে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প