চরচা ডেস্ক

ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজ আবারো হামলার শিকার হয়েছে। তবে এতে কোনো তেজস্ক্রিয় উপাদান ছড়িয়ে পড়েনি।
শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলাকে ‘সন্ত্রাসী কাজ’ বলে আখ্যা দিয়েছে আণবিক শক্তি সংস্থা।
ইরান যুদ্ধের প্রথম সপ্তাহেই এটি আক্রান্ত হয়েছিল। তখন স্যাটেলাইট চিত্রে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হতে দেখা গিয়েছিল।
কাতার-ভিত্তিক সংস্থা আল জাজিরা খবরে বলা হয়েছে, ইরানের আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, নাতানজের ‘শহীদ আহমাদি রোশান’ সমৃদ্ধকরণ কেন্দ্রে এই হামলা চালানো হয়েছে।
সংস্থাটি বলেছে, আজ শনিবারের এই হামলা পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ চুক্তি (এনপিটি) এবং অন্যান্য পারমাণবিক নিরাপত্তা সংক্রান্ত বিধিমালাসহ আন্তর্জাতিক আইন ও অঙ্গীকারের লঙ্ঘন।
তেহরান থেকে ২২০ কিলোমিটার (১৩৫ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত এই পারমাণবিক কেন্দ্রটি ২০২৫ সালের জুনে ইরান-ইসরায়েল ১২ দিনের যুদ্ধে ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। পরে যুক্তরাষ্ট্রও সেখানে হামলা চালিয়েছিল।
ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরান ও ইসফাহানের মাঝামাঝি অবস্থিত এই কেন্দ্রের আশপাশের বাসিন্দারা কোনো ঝুঁকিতে নেই।
ইসরায়েল জানিয়েছে, শনিবার সকালেও ইরান তাদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। অন্যদিকে, সৌদি আরব জানিয়েছে যে তারা মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দেশটির পূর্বাঞ্চলীয় এলাকায় ২০টি ড্রোন ভূপাতিত করেছে, যেখানে বড় ধরনের তেল স্থাপনাগুলো অবস্থিত।