চরচা প্রতিবেদক

দুর্নীতির বিষয়ে অন্তর্বর্তী সরকার, আওয়ামী লীগ কিংবা ক্ষমতাসীন বিএনপির ক্ষেত্রেও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এ সময় কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় ‘রিফাইন্ড’ হোক বা অন্য কোনো নামে হোক, আওয়ামী লীগ কোনো কর্মসূচি চালাতে পারবে না বলে জানান জাহেদ উর রহমান।
উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামে তারা কার্যক্রম চালাতে পারবে না। সেই সঙ্গে আদালতের নিষেধাজ্ঞা থাকায় শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমগুলোকে সতর্ক হওয়ারও আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে দুর্নীতির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের যেকোনো উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে দুদক তা স্বাধীনভাবে তদন্ত করলে সরকার সেখানে কোনো বাধা হবে না।
এ সময় উপদেষ্টা জানান, দেশের বিভিন্ন জায়গায় কলেমার পতাকা টানানোর বিষয়টি সরকারের নজরে এসেছে। এর পেছনে কোন সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এটা বিদেশে বাংলাদেশের জন্য ভালো বার্তা দেয় না বলেও উল্লেক করেন তিনি। এ নিয়ে সরকার ব্যবস্থা নিতে চাচ্ছে বলে জানান তথ্য উপদেষ্টা।
তিস্তা মহাপরিকল্পনা, প্রধানমন্ত্রীর চীন সফরসহ সংবাদ সম্মেলনে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হলে ভারতের নিরাপত্তার বিষয়টি সরকার আমলে রাখবে, যেন দুই দেশের সম্পর্কে প্রভাব না পড়ে।