চরচা ডেস্ক

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্টনে জামায়াতসহ সমমনা আট দলের সমাবেশে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, “জুলাই সনদের কারণেই আজ আমরা মুক্তভাবে কথা বলতে পারছি। যারা এই সনদ মানবে না, তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র মানে সংখ্যাগরিষ্ঠের মতামতই প্রধান। তাই সরকারকে জনগণের ভাষা বুঝতে হবে এবং জনগণ যা চায় তা বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে।”
তিনি দাবি করেন, দেশের মানুষ দ্রুত গণভোট চায়, যা জনগণের ইচ্ছাকে প্রতিফলিত করবে।
শফিকুর রহমান বলেন, “এটি কোনো দলের আন্দোলন নয়, এটি জনতার আন্দোলন। বিজয় হবে জনগণের।”
‘জনগণের দাবিকে’ উপেক্ষা করলে সামনে আরও কঠোর কর্মসূচির ঘোষণা আসবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে জামায়াতের পাশাপাশি সমমনা অন্যান্য দলের নেতারাও উপস্থিত ছিলেন। তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া দেশে স্থায়ী রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না। জনমতের প্রতি সম্মান দেখিয়ে সরকারকে সংলাপের পথে আসার আহ্বান জানান তারা।

বরিশালে একটি মসজিদকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা, জাল কাগজপত্র তৈরি, সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন আফসানা আহাম্মেদ এক নারী। এ ক্ষেত্রে মসজিদটির ইমাম স্থানীয় কয়েকজন জামায়াত নেতার পরিচয় ব্যবহার করছেন বলেও অভিযোগ তোলা হয়েছে। আজ রোববার বরিশাল প্রেসক্লাবে আয়োজিত

ব্যবসায়ী মাহবুবুর রহমান যখন আজ রোববার সকালে নিউ মার্কেটে নিজের কাপড়ের দোকানের শাটার তুলছিলেন, তখনো ভাবেননি সামনের কয়েকটা ঘণ্টা তাকে ক্রেতার বদলে পানির সাথে যুদ্ধ করতে হবে। শাটার খুলতেই দেখলেন, রাতের বৃষ্টিতে ততক্ষণে তার দোকানের মেঝেসহ নিচের তাকগুলো পানির নিচে। শুধু মাহবুবুর রহমানই নন, গতকাল শনিবার র