Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চট্টগ্রামে জামায়াত এমপির পিএসসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ২০: ৪১
চট্টগ্রামে জামায়াত এমপির পিএসসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
চট্টগ্রাম। ছবি: চরচা

চাঁদা দাবি, হুমকি, মারধর এবং দোকানের মালামাল লুটসহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রামের বিরোধীদলীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারীসহ ছয়জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন এক প্রবাসী।

Advertisement
Advertisement
Advertisement

আজ সোমবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তারের আদালতে অভিযোগটি করেন আমির হোসেন নামের এক মধ্যপ্রাচ্য প্রবাসী।

মামলায় প্রধান আসামি করা হয়েছে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ আরমানকে। অন্য আসামিরা হলেন, তার ভাই আরিফ উদ্দিন, শওকত আলী, মোহাম্মদ আদিল, মো. আনোয়ার ও জয়নাল আবেদীন। এর সাথে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলার বাদিপক্ষের আইনজীবী আদনান কবির জিলান চরচাকে বলেন, “বিচারক অভিযোগ আমলে নিয়ে সাতকানিয়া সার্কেলের এএসপিকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন।”

Advertisement
Advertisement
Advertisement

মামলার আবেদনে উল্লেখ করা হয়, লোহগাড়া উপজেলার আজিজ কমপ্লেক্স এলাকায় প্রবাসী আমির হোসেনের একটি চারতলা ভবন আছে। এর নিচতলায় একটি দোকান ভাড়া দেয়ার পর বাকি অংশ ঘর ভাড়া দিয়েছিলেন তিনি। কিন্তু কিছুদিন আগে আরমান ও তার ভাই আরিফ ২০ লাখ টাকা চাঁদা দাবি করে জানা এলাকায় বসবাস করতে গেলে চাঁদা দিতে হবে।

আসামিরা তার কাছ থেকে মোবাইল ফোনে চাঁদা দেয়ার জন্য বারবার চাপ দিচ্ছিল। দেশে ফিরে আসামিদের সাথে কথা বলবে জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। চাঁদা না দিলে আসামি আরিফ ঘর দখল করে নিবে বলেও হুমকি দেয়। চলতি বছরের ৩ এপ্রিল আরমান আবার মোবাইল ফোনে বাদির কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করলে দিতে অস্বীকার করেন।

পরে সেদিন রাতে আসামিরা আমির হোসেনর মালিকানাধীন ওই ভবনে ভাড়া দেওয়া আলমারির দোকানের তালা ভেঙে ২৫টি আলমারি, আলমারি তৈরির সিট, দোকানের আসবাবপত্র এবং দোকানে থাকা নগদ সাড়ে ১১ লাখ টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন।

মামলার বাদি আমির হোসেন চরচাকে বলেন, “আসামিরা ওই দোকানে সেদিন রাতে তালা লাগিয়ে দেয় এবং ভবনটির অন্য ভাড়াটিয়াদের বলে যায়, পরবর্তীতে বাসা ভাড়ার টাকা যেন তাদের কাছে দেয়। এ ঘটনার পর আমি দেশে ফিরে থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি।”

মামলায় অভিযোগ করা হয়, সর্বশেষ গত বৃহস্পতিবার সকালে আসামিরা বাদির কাছ থেকে পুনরায় ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় সেদিন আসামিরা তাকে কিল, ঘুষি ও লাথি মেরে আহত করে।

এ বিষয়ে মামলার প্রধান আসামি মো. আরমানের বক্তব্য জানা যায়নি।

বিষয়: চট্টগ্রামজামায়াতে ইসলামীজামায়াতসংসদ সদস্যচাঁদাবাজিমামলাআদালত
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।