Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

১৪২ রানও করতে পারল না বাংলাদেশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ২০: ২১
১৪২ রানও করতে পারল না বাংলাদেশ

নবম উইকেটে জিম্বাবুয়ে দারুণ একটা জুটি গড়ায় স্কোরটা পার হয়েছিল একশ। তবুও যে মামুলি টার্গেট ছিল বাংলাদেশের সামনে, তাতে হেরে যাওয়াটাই কঠিন কাজ। অবিশ্বাস্যভাবে মেহেদি হাসান মিরাজের দল সেটাই করল। ব্যাটিং ব্যর্থতার ভয়াবহ এক প্রদর্শনীতে প্রথম ওয়ানডেতে ২৫ রানে হেরে গেছে বাংলাদেশ।

Advertisement
Advertisement
Advertisement

সিরিজের প্রথম ওয়ানডেতে হারারেতে বাংলাদেশের লক্ষ্য ছিল স্রেফ ১৪২ রান। তবে ৩৩.১ ওভারে অলআউট হওয়ার আগে সফরকারীরা করতে পারে ১১৬ রান।

দ্বিতীয় ওভারে একটি চার মারার পরই ব্লেসিং মুজারাবানির বলে নিউম্যান নিয়ামহুরি দারুণ এক ক্যাচে বিদায় নেন তানজিদ হাসান (৮)। নেই রানের চাপ, তবুও ক্রিজে গিয়ে অহেতুক বড় শট খেলতে গিয়ে উইকেট উপহার দিয়ে আসেন নাজমুল হোসেন (৩)।

এই ধাক্কা কাটিয়ে ওঠার আগে বাজে শট খেলে আউট হন অভিজ্ঞ সৌম্য সরকারও। মাত্র ১৭ রানেই বাংলাদেশ হারায় ৩ উইকেট। চাপ সামাল দিতে ডট বল খেলার দিকে মনোযোগী হন তাওহীদ হৃদয় ও নুরুল হাসান সোহান।

Advertisement
Advertisement
Advertisement

ব্র্যাড ইভান্সকে ছক্কা মেরে সোহান কিছুটা আগ্রাসনের আভাস দেন। তবে জিম্বাবুয়ে পেসারদের বাউন্স, সুইংয়ের সামনে প্রতিটি রানের জন্যই সংগ্রাম করতে হচ্ছিল তাদের। টানা দুই ওভার মেডেন তারই প্রমাণ।

১৬তম ওভারে দলীয় ফিফটি হয় বাংলাদেশের। নিয়ামহুরির লাফিয়ে ওঠা ডেলিভারিতে কাট করতে গিয়ে ক্যাচ দেন তাওহীদ (২৫)। অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ওয়ানডে দলে ফেরা মোসাদ্দেক হোসেন দারুণ ফর্মে থেকেই নেমেছিলেন। তবে অন্যদের হতাশার দিনে তিনিও দলকে বিপদে ফেলে আউট হন ৩ রানে।

নুরুল একপ্রান্ত আগলে রেখেছিলেন বটে, তবে তার ব্যাটে ছিল আস্থার অভাব। প্রায় প্রতি ওভারেই এমন কিছু শট খেলেছেন, যা তাকে সমস্যায় ফেলেছে। বিশের বেশি রান করেও ক্রিজে ছটফট করে গেছেন।

অধিনায়ক মিরাজের সামনে সুযোগ ছিল দলের হাল ধরার। তবে তিনিও পারেননি। রিচার্ড এনগারাভার শিকার হওয়ার আগে করতে পারেন মোটে ১০ রান। দলকে চূড়ান্ত চাপে ফেলে নুরুলও খানিক বাদে ফেরেন ৩১ রানে।

১০৫ রানে ৯ উইকেট হারিয়ে ফেলার পর জিম্বাবুয়ের জয় পাওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র।

এর আগে বল হাতে অবশ্য পেসাররা তাদের কাজটা সর্বোচ্চ ভালোভাবেই করেছেন। বাংলাদেশের ইতিহাসের সেরা ওয়ানডে বোলিং ফিগার উপহার দেন নাহিদ রানা। তার গতির সামনে কোনো উত্তরই ছিল না জিম্বাবুয়ে ব্যাটাসম্যানদের। তরুণ এই পেসার স্পেল শেষ করেন মাত্র ২১ রানে ৬ উইকেটে।

সঙ্গে অন্য বোলারদের অবদানে এক পর্যায়ে আশা জেগেছিল একশ রানে কমেই বেধে ফেলার। তবে নিয়ামহুরি ও এনগারাভার ৬৩ রানের মহামূল্যবান জুটি শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

বিষয়: বাংলাদেশ ক্রিকেটওয়ানডে ক্রিকেটক্রিকেটবাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষ

  • খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন (২৮) আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তালুকদার কমিউনিটির সামনে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।

  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।