Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বাংলাদেশের পতাকা থেকে মানচিত্র বাদ পড়েছিল কেন?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১২: ২০
বাংলাদেশের পতাকা থেকে মানচিত্র বাদ পড়েছিল কেন?

১৯৭১ সালের ২ মার্চ বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। এদিন প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল, যা বিশ্ববাসীকে বাঙালির স্বাধীনতা সংগ্রামের এক স্পষ্ট বার্তা দেয়।

Advertisement
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ঐতিহাসিক বটতলায় এক বিশাল ছাত্র সমাবেশে এই পতাকা প্রথম ওড়ানো হয়। গাঢ় সবুজ পটভূমির ওপর লাল বৃত্তের মাঝে তৎকালীন বাংলাদেশের মানচিত্র খচিত সেই পতাকাটি কলা ভবনের ছাদে উত্তোলন করা হয়। শত শত বিক্ষুব্ধ ছাত্র ও সাধারণ মানুষের গগণবিদারী উল্লাসে প্রকম্পিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

ডাকসুর তৎকালীন ভিপি আ স ম আবদুর রব এই পতাকা উত্তোলন করেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন শাহজাহান সিরাজ, আবদুল কুদ্দুস মাখন ও নূরে আলম সিদ্দিকীর মতো তুখোড় ছাত্র নেতারা।

সমাবেশের শুরুতে শিক্ষার্থীরা যেকোনো আত্মত্যাগের বিনিময়ে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার শপথ নেন। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের করা হয় যা বায়তুল মোকাররম এলাকায় গিয়ে শেষ হয়েছিল। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় এলাকা থেকে পাকিস্তানি পতাকা নামিয়ে ফেলে নতুন পতাকা উত্তোলন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাকিস্তানি শাসকরা হঠাৎ কারফিউ জারি করলেও জনতা তা উপেক্ষা করে রাজপথে নেমে আসে। ‘সান্ধ্য আইন মানি না’, ‘জয় বাংলা’, ‘বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো’- এমন সব স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজপথ।

Advertisement
Advertisement
Advertisement

রাত সাড়ে ৯টার দিকে ডিআইটি মোড়ে মর্নিং নিউজ পত্রিকা অফিসের সামনে এবং গভর্নর হাউসের দিকে এগোতে থাকা মিছিলে সেনাবাহিনী গুলি চালালে বেশ কয়েকজন হতাহত হন। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে ৩ মার্চ থেকে টানা চার দিন প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারা দেশে হরতাল ঘোষণা করা হয়। 

২ মার্চের সেই উত্তাল দিনটির স্মৃতিচারণ করতে গিয়ে আ স ম আবদুর রব জানিয়েছিলেন, সমাবেশটি বটতলায় হলেও পতাকাটি তিনি উত্তোলন করেছিলেন তৎকালীন কলা ভবন ভবনের দক্ষিণ-পশ্চিম কোণের ছাদে, যাতে সেটি সবার দৃষ্টিগোচর হয়। ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’-এর সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী তিনি এই ঐতিহাসিক দায়িত্ব পালন করেছিলেন।

পরবর্তীতে ২৩ মার্চ পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসে জয় বাংলা বাহিনী পাকিস্তানের পতাকা পুড়িয়ে তার পরিবর্তে এই লাল-সবুজ পতাকা উত্তোলন করে। এরপর পতাকাটি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে নিয়ে যাওয়া হয়েছিল এবং তিনি নিজ হাতে সেটি সেখানে উত্তোলন করেন। প্রথম পতাকার নকশা করেছিলেন তৎকালীন ছাত্রলীগ নেতা শিব নারায়ণ দাস। ওই পতাকার মাঝে ছিল বাংলাদেশের মানচিত্র। 

দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ১৩ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা’র প্রথম ১০ চরণকে জাতীয় সংগীত এবং কাজী নজরুল ইসলামের ‘চল চল চল’ গানটিকে রণসংগীত হিসেবে গ্রহণ করা হয়।

সেখানেই পতাকার মাঝখান থেকে মানচিত্রটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং পটুয়া কামরুল হাসান জাতীয় পতাকাকে বর্তমান রূপ দেন। অবশেষে ৪ নভেম্বর ১৯৭২ সালে বাংলাদেশের প্রথম সংবিধান প্রণয়ন ও গ্রহণের সময় সবুজ জমিনে লাল বৃত্তের এই পতাকাটিকেই দাপ্তরিকভাবে জাতীয় পতাকা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 

বিষয়: পাকিস্তানবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানবাংলাদেশইতিহাসের এই দিনেজাতীয় পতাকাধানমন্ডি
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।