Advertisement Banner

ইসরায়েলের পাঁচ শহরে হামলা, ২০০ জন নিহতের দাবি আইআরজিসির

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইসরায়েলের পাঁচ শহরে হামলা, ২০০ জন নিহতের দাবি আইআরজিসির
ইসরায়েলে ড্রোন হামলা চালিয়োছে ইরান। ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাত, বিরশেবা ও কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা এবং নিরাপত্তাকেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

একইসঙ্গে কুয়েতের আলী আল-সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ ও আল-ধাফরা ঘাঁটিতেও হামলা চালিয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো নিহতের খবর নিশ্চিত করা হয়নি। দেশটির অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, আরাদ শহরে ৮৮ জন আহত হয়েছেন। এ ছাড়া ডিমোনা থেকে আহত ৩৯ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, নতুন ধাপের হামলায় তেহরানের সরকারি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

সম্পর্কিত