Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘মামু-ভাইগ্না একাকার, চবি কি তার বাপ-দাদার’

চবি প্রতিনিধি

চবি প্রতিনিধি

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১৫: ৪০
‘মামু-ভাইগ্না একাকার, চবি কি তার বাপ-দাদার’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রতিটি নিয়োগের প্রক্রিয়া, নিয়োগপ্রাপ্ত ব্যক্তির পরিচয় ও যোগ্যতা শিক্ষার্থীদের সামনে প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের’ ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ‘বাপ-মেয়ে একাকার, চবি কি তার বাপ-দাদার?’, ‘মামু–ভাইগ্না একাকার, চবি কি তার বাপ-দাদার?’, ‘এ প্রশাসন কি চাই, নিয়োগ ছাড়া আর কী’, ‘নিয়োগ যদি স্বচ্ছ হয়, প্রকাশ করতে কিসের ভয়’, ‘কয় বছরে কয়শো, দেড় বছরে চারশো’, ‘দোসরদের হয় না কোট, ভিসি বসায় নিয়োগ বোর্ড’, ‘বাহ ভিসি, চমৎকার নিয়োগের ঠিকাদার’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এ সময় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক ধ্রুব বড়ুয়া বলেন, “৫৪ বছর ধরে আমাদের বিশ্ববিদ্যালয় দলীয় নিয়োগের মধ্য দিয়ে যাচ্ছে। যে সরকার এসেছে, সে তার লোক নিয়োগ দিয়েছে। এর ভোগান্তি পোহাতে হয়েছে শিক্ষার্থীদের। বর্তমান প্রশাসনও এর বাইরে গিয়ে কার্যকর কোনো সমাধান দিতে পারছে না।”

Advertisement
Advertisement
Advertisement

এই শিক্ষার্থী আরও বলেন, “আইন বিভাগের এক শিক্ষককে ঘিরে ওঠা অভিযোগের ক্ষেত্রেও তারা কোনো ব্যবস্থা নিতে পারেনি। অতীতেও আমরা দেখেছি অন্যায়ভাবে বহিষ্কারের ঘটনা। শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত চাকসু আজ নিশ্চুপ। যিনি ক্ষমতায় থাকেন, তার লোকই নিয়োগ পান- এই সংস্কৃতি বন্ধ করতে হবে।”

‘নিয়োগে অনিয়ম’ ঘিরে চবিতে দুদকের অভিযানCtg

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মজলিসের সভাপতি সাকিব মাহমুদ রুমি বলেন, “আমাদের অধিকার আছে জানার, কে আমাদের পড়াবে, কে আমাদের সেবা দেবে। বর্তমান চাকসু যে ভূমিকা রেখেছে, তাতে শিক্ষার্থীরা বুঝে গেছে এই চাকসু তাদের প্রতিনিধিত্ব করে না। নাম আর পরিচয় দেখলেই বোঝা যায়, কে কার আত্মীয়। স্ক্রিপ্ট সাজিয়ে আমাদের বিভ্রান্ত করা যাবে না।”

যারা সত্যিকার অর্থে কাজ করবে, এমন লোকদের চান উল্লেখ করে এই শিক্ষার্থী বলেন, “শ্যালক-শালা-ভাই কোটায় নিয়োগ আমরা মানব না। উপাচার্য শিরিনের আমলে সব যোগ্য মানুষ চট্টগ্রাম থেকে আসত, এখন সবাই নোয়াখালী থেকে আসে, এ কেমন যোগ্যতার মাপকাঠি? আমাদের বোকা ভাববেন না, আমাদের যথেষ্ট বুদ্ধিবৃত্তিক সক্ষমতা রয়েছে।”

আবেদন থেকে শুরু করে নিয়োগ পর্যন্ত সব তথ্য যোগ্যতা ও ভৌগোলিক পরিচয়সহ প্রকাশ করতে হবে বলে দাবি করেছেন তিনি।

এদিকে, অনিয়মের অভিযোগে আজ চবিতে দুদকের চট্টগ্রামের সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা হচ্ছে।

বিষয়: অনিয়মচবিমানববন্ধননিয়োগশিক্ষার্থীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক